চমেকে বন্ধ হচ্ছে স্যান্ডোরের ডায়ালাইসিস সেবা, বিপাকে কিডনি রোগীরা

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৮ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কম খরচে কিডনি ডায়ালাইসিস সেবাদানকারী স্যান্ডোর ডায়ালাইসিস সার্ভিসেস লিমিটেডের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের ১০ বছর মেয়াদী চুক্তি শেষ হচ্ছে নভেম্বরে। এতে বিপাকে পড়ার শঙ্কায় কিডনি জটিলতায় আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা। তবে জনস্বার্থ বিবেচনায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বহাল রাখার আভাস চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালকের। 

কম খরচে কিডনি ডায়ালাইসিসের জন্য রোগীদের অন্যতম ভরসা চট্টগ্রাম মেডিকেলের নিচতলায় স্যান্ডোর ডায়ালাইসিস সার্ভিসেস লিমিটেডের এই সেন্টার।

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় ২০১৬ সালে চালু হয় কার্যক্রম।  প্রতি ডায়ালাইসিসে সেশন ফি ৩ হাজার ৩৯৭ টাকা আর সিঙ্গেল ডায়ালাইজার ফি ১ হাজার ৩২০ টাকা। সরকারি ভর্তুকি সুবিধায় ৬২১ টাকায় সেবা পাচ্ছেন অনেক রোগী। এবছর নভেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ হওয়ায় দুশ্চিন্তায় সেবাপ্রার্থীরা।

এক রোগীর স্বজন বলেন, প্রাইভেট হাসপাতালে আমাদের অনেক টাকা চলে গেছে। এখানে এসে আমরা অনেক আশার আলো দেখছি। 

হাসপাতালে ডায়ালাইসিস করা এক রোগী বলেন, এটা যেন বন্ধ না হয়। এটা যেন চালু রাখে। এবং আরও দুয়েকটা যেন চালু করে। এটাই আমরা চাই। 

স্যান্ডোর কর্তৃপক্ষ বলছে, প্রায় একদশক ধরে বছরে অন্তত সাড়ে ছয়শো রোগী সেবা পেয়েছেন। প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কার্যক্রম নির্ভর করছে সরকারি সিদ্ধান্তের ওপর।

স্যান্ডোরের সহকারী ব্যাবস্থাপক  তায়েফ রহমান বলেন, সরকারের সঙ্গে আমাদের ১০ বছরের চুক্তি। নভেম্বরের ২৯ তারিখে আমাদের কার্যক্রম শেষ হয়ে যাবে। আমরা আমাদের সিদ্ধান্ত সরকারকে জানিয়েছি। বাকী সিদ্ধান্ত সরকারের।  
  
চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষের দাবি, প্রতিবছরই স্যান্ডোর সার্ভিস চার্জ বাড়ানোয় সরকারের ওপর বাড়তি চাপ পড়ছে। তারপরও কেন্দ্রটি টিকিয়ে রাখতে আলোচনা চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলীম উদ্দিন বলেন, ২০১৬ সালে এটা শুরু হয়েছিল ১ হাজার ৭০০ টাকার চেয়ে একটু বেশি রেটে। এরা প্রতিবছর এই রেট  ৫ শতাংশ হারে বাড়াচ্ছে। অথচ বিদ্যুৎ আমাদের, পানি আমাদের। সবকিছু আমাদের। এখন ডায়ালাইসিস রেট ৩৭ টাকার বেশি। এভাবে বাড়তে থাকলে সরকারের ওপর বাড়তি চাপ পড়ছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে। আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।  

প্রতিষ্ঠানটিতে ৩১টি যন্ত্রের মাধ্যমে ডায়ালাইসিস সেবা দেওয়া হয়। চট্টগ্রাম মেডিকেলে ২০ শয্যার কিডনি ওয়ার্ডে এই সেবা চালু থাকলেও রোগীর সংখ্যার তুলনায় তা পর্যাপ্ত নয়।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর