এবার ‘চিরশত্রু’ ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করছে সিরিয়া

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৭:০৩ পিএম

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে দামেস্ক সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। আন্তর্জাতিক একাধিক দেশের অংশগ্রহণে এ প্রক্রিয়া চলছে। আল জাজিরার ‘আল মুকাবালা’ অনুষ্ঠানে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

আল-শারা বলেন, ইসরায়েলের সঙ্গে এই চুক্তি একটি সামগ্রিক শান্তির পথ উন্মোচন করতে পারে। অবশ্য তিনি এও স্পষ্ট করেছেন যে, এই চুক্তি ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের বেআইনি দখলে থাকা গোলান মালভূমির ওপর সিরিয়ার অধিকারকে ক্ষুণ্ণ করবে না। 

সিরিয়ার প্রেসিডেন্ট জানান, সিরিয়া আপাতত ইসরায়েলের সঙ্গে যেকোনো মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে চলছে। 

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে দক্ষিণ সিরিয়া অঞ্চলে অব্যাহত ইসরায়েলি হামলা ও অনুপ্রবেশের প্রেক্ষাপটে এ বক্তব্য সামনে এল।

প্রতিবেশী লেবাননে কোনো সামরিক হস্তক্ষেপের ইচ্ছা সিরিয়ার নেই বলেও জানান আল-শারা। তিনি বলেন, সংকট উত্তরণে লেবানন সরকারকে সহায়তা করতে আলোচনা চলছে। যুদ্ধ বা শান্তির সিদ্ধান্ত এবং অস্ত্রের নিয়ন্ত্রণ কেবল লেবানন রাষ্ট্রের হাতেই থাকা উচিত। লেবাননে কোনো অস্থিরতা সৃষ্টি হলে তার প্রত্যক্ষ প্রভাব সিরিয়ার ওপর পড়বে বলেও সতর্ক করেন তিনি।

অভ্যন্তরীণ ইস্যুতে সিরীয় প্রেসিডেন্ট বলেন, শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়াই যথেষ্ট নয়; সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’-এর তালিকা থেকেও বাদ দিতে হবে। এ ছাড়া কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে চুক্তি বাস্তবায়নে বিলম্ব হলেও সরকার এতে প্রতিশ্রুতিবদ্ধ। 

একই সঙ্গে ২০১১ থেকে ২০২৪ সালের যুদ্ধকালীন নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে আন্তর্জাতিক মান বজায় রেখে একটি বিশেষ কমিটি কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর