মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু আগস্টে, অগ্রাধিকার পাবে যারা

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৫:২৭ পিএম

আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বৃহস্পতিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ তথ্য জানান।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, ‘আমরা সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলকে অগ্রাধিকার দেওয়ার চিন্তা করছি। এর মাধ্যমেই আগস্টের শেষ সপ্তাহ থেকে নতুন কর্মী আসা শুরু করবে।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত শেষ করতে উভয় দেশের উচ্চপর্যায়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। সরকার শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর, যাতে সাধারণ কর্মীরা কম খরচে নিরাপদে মালয়েশিয়ায় আসতে পারেন, সেই চেষ্টা অব্যাহত রয়েছে।’

প্রবাসীদের হয়রানি কমাতে ও সরকারি সেবা সহজ করতে আগামী মাসে চালু হচ্ছে প্রবাসী কার্ড। জনতা ব্যাংকের মাধ্যমে প্রথম ধাপে ৫০ হাজার নারী কর্মীকে কার্ড দেওয়া হবে। এতে বিমানবন্দর, হাসপাতাল, আর্থিক লেনদেনসহ...
প্রায় দুবছর পর বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে বলে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত...
প্রবাসী বাংলাদেশিদের জন্য নন-রেসিডেন্ট কনভার্টেবল টাকার বিশেষ অ্যাকাউন্ট চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সুবিধায় অফশোর ব্যাংকিং ইউনিটে হিসাব খুলে আমানত, মুনাফা ও বিনিয়োগের অর্থ বিদেশে...
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আগামী জুলাইয়ের মধ্যে ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল...
ফরিদপুরে সামেলা আক্তার নামে এক নারীকে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রাহিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল হয়েছে এবং ৪১৭ জনের ভিসা নবায়নের কাজ চলছে।...
আগের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টে নতুন করে ২৬৫ জন আইন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে তাঁদের নিয়োগ দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ের এক...
নাটোরে চলনবিল ও হালতিবিলসহ বিভিন্ন নদ-নদীতে মা মাছ ও মাছের পোনা নিধনের সাথে চলছে জীববৈচিত্র্য ধ্বংসের মহোৎসব। প্রকাশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জালসহ বিভিন্নভাবে ধ্বংস করা হচ্ছে এসব মাছ। এতে একদিকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর