হামলা ও নিষেধাজ্ঞার মধ্যেও যেভাবে টিকে আছে ইরানের অর্থনীতি

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, যুদ্ধ ও অর্থনৈতিক অবরোধের পরও ধসে পড়েনি ইরানের অর্থনীতি। তবে এর মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। লাগামহীন মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন ও বাড়তে থাকা দারিদ্র্যে দিন দিন কঠিন হয়ে উঠছে মানুষের জীবন। তবুও বিশ্লেষকদের মতে, নানা বিকল্প ব্যবস্থায় দেশটির অর্থনীতির মৌলিক কাঠামো এখনো টিকে আছে।

বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক দেশ হলেও কয়েক দশকের নিষেধাজ্ঞার মধ্যে ধীরে ধীরে বহুমুখী অভ্যন্তরীণ অর্থনীতি গড়ে তুলেছে ইরান। কৃষি, উৎপাদন ও সেবাখাতসহ সীমান্ত বাণিজ্য, অনানুষ্ঠানিক শ্রমবাজার, সামুদ্রিক বাণিজ্য ও বিকল্প উপায়ে তেল রপ্তানি অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে এই টিকে থাকার সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। নিষেধাজ্ঞা, যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া। চিকিৎসা, শিক্ষা ও বাসাভাড়ার খরচ সামলাতে হিমশিম খাচ্ছে অধিকাংশ পরিবার।

অর্থনীতিবিদদের মতে, দেশে দুর্ভিক্ষ দেখা দিলে কিংবা সরকার মৌলিক সেবা প্রদান ও কর্মচারীদের বেতন দিতে ব্যর্থ হলে সেটিই হবে প্রকৃত অর্থনৈতিক ধস। সেই অবস্থায় এখনো পৌঁছায়নি ইরান।

তবে যুদ্ধ ও নিষেধাজ্ঞার প্রভাবে মূল্যস্ফীতি প্রায় ৯০ শতাংশে পৌঁছেছে। এক বছরে ভোজ্যতেলসহ অনেক নিত্যপণ্যের দাম ৩ গুণের বেশি বেড়েছে। রিয়ালের অবমূল্যায়নে আমদানিকৃত পণ্যও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

সরকার ভর্তুকি ও নগদ সহায়তা দিলেও মাসিক ন্যূনতম মজুরি ১০০ ডলারের কম হওয়ায় তা দৈনন্দিন ব্যয় সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়। সাম্প্রতিক মার্কিন হামলায় জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর ক্ষতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

রাষ্ট্র-সংশ্লিষ্ট এক গবেষণা প্রতিষ্ঠানের হিসাবে, ৫ বছর আগে যেখানে দারিদ্র্যসীমার নিচে ছিল প্রায় ৩০ শতাংশ মানুষ, এ বছর তা বেড়ে ৪৫ শতাংশে পৌঁছাতে পারে।

বিশ্লেষকদের মতে, দুর্নীতি, দুর্বল বেসরকারি খাত ও কমে যাওয়া বিনিয়োগও অর্থনীতির বড় বাধা। এর ফলে দ্রুত সংকুচিত হচ্ছে মধ্যবিত্ত শ্রেণি। বর্তমানে দেশটির প্রায় ৭০ শতাংশ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়ার সঙ্গে বাণিজ্য ইরানকে সাময়িক স্বস্তি দিতে পারে। তবে দীর্ঘমেয়াদে অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে নিষেধাজ্ঞা শিথিল ও ভূরাজনৈতিক উত্তেজনা কমানো ছাড়া আর কোনো বিকল্প নেই।

তীব্র গ্যাস সংকটে শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। তাই রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোতে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস সরবরাহের অনুমতি চেয়েছে পোশাক শিল্পে দেশের বড় দুই ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ ও...
এশিয়ার বাজারে ক্রেতাদের জন্য আগস্টে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমিয়েছে ইরান। বৈশ্বিক বাজারের অস্থিরতা ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
তীব্র গ্যাস সংকটে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করা যাচ্ছে না ঢাকার সাভারের ট্যানারিগুলোতে। চালু করা যাচ্ছে না মেশিনপত্র। বাধ্য হয়ে শিল্প মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন মালিকরা। কিন্তু এখনো মেলেনি কোনো...
ভূরাজনৈতিক ভারসাম্যের জন্য ১৪টি বোয়িং ও ১০টি এয়ারবাস কেনার সিদ্ধান্ত পুনর্বিবেচনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিতে চাপ বাড়ার শঙ্কা জানিয়ে রিজার্ভ খরচে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। আর...
ফরিদপুরে সামেলা আক্তার নামে এক নারীকে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রাহিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল হয়েছে এবং ৪১৭ জনের ভিসা নবায়নের কাজ চলছে।...
আগের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টে নতুন করে ২৬৫ জন আইন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে তাঁদের নিয়োগ দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ের এক...
নাটোরে চলনবিল ও হালতিবিলসহ বিভিন্ন নদ-নদীতে মা মাছ ও মাছের পোনা নিধনের সাথে চলছে জীববৈচিত্র্য ধ্বংসের মহোৎসব। প্রকাশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জালসহ বিভিন্নভাবে ধ্বংস করা হচ্ছে এসব মাছ। এতে একদিকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর