তীব্র গ্যাস সংকটে শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। তাই রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোতে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস সরবরাহের অনুমতি চেয়েছে পোশাক শিল্পে দেশের বড় দুই ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
মঙ্গলবার আলাদা দুটি চিঠিতে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এবং নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিকেএমইএ সরকারকে এই অনুরোধ জানায়।
তবে তিতাস গ্যাস সিএনজি ফিলিং স্টেশনগুলোকে অনুমোদিত যানবাহনে সংযুক্ত নয় এমন সিলিন্ডারে প্রাকৃতিক গ্যাস বিক্রি বন্ধের নির্দেশনা দিয়েছে। তিতাস জানিয়েছে, এ ধরনের গ্যাস সরবরাহ নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং এটি আইন ও বিতরণ বিধিমালার লঙ্ঘন।



