ভারতের মরিচ আসার খবরে কিছুটা কমল দাম, অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে  

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১০:২৬ এএম

ভারত থেকে আমদানির খবর এবং বাজারে সরবরাহ বাড়তেই কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। আজস সোমবার বাজার ও মানভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে। কেজিতে কমেছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।

কয়েক সপ্তাহ ধরেই অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছিল কাঁচা মরিচ। কেজিপ্রতি দাম উঠেছিল প্রায় ৪০০ টাকায়। ভারত থেকে কাঁচামরিচ বাজারে আসতে শুরু করলে দুই একদিনের মধ্যে এ দাম ১০০ টাকার মধ্যে নেমে আসতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা।

তবে স্বস্তি নেই সবজির বাজারে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার ওপরে। রাজধানীর বাজারে, বেগুন ১২০ টাকা, বরবটি ১০০ থেকে ১২০, করলা ১২০, টমেটো ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, বৃষ্টির অজুহাতে অযৌক্তিকভাবে বাড়তি দাম দিতে হচ্ছে। বাজারে কার্যকর নজরদারি বাড়িয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সর্বজনীন পেনশন স্কিমের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদের...
জাতীয় সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। সকাল থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ বাড়ায় স্বস্তি ফিরছে বিভিন্ন কারখানায়। তবে, পুরোদমে...
দেড় মাসের বেশি সময় পর দেশে বেড়েছে গ্যাসের সরবরাহ। সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। 
বাজারে বিক্রি হওয়া সব ধরনের ডিমের মান পরীক্ষা করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি স্বচ্ছতা আনতে খামার থেকে বাজারে তদারকি বাড়ানো হবে। বুধবার রাজধানীতে নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর