সন্ধ্যা থেকে বাড়ছে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১২:১৮ পিএম

মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে আজ বুধবার সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ বাড়বে, এমন তথ্য জানিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। প্রথম দিন জাতীয় গ্যাস গ্রিডে আড়াই শ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দিন জানান, মহেশখালী এলএনজি টার্মিনালের ক্ষতিগ্রস্ত দুটি বয়লারের একটি আজ সন্ধ্যা থেকে চালু হবে। এতে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে। এতে চট্টগ্রামে গ্যাস নিয়ে চলমান ভোগান্তি কিছুটা কমবে।

তিনি বলেন, দেশি-বিদেশি প্রকৌশলীরা গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন।

গত ২১ জুলাই মহেশখালী এলএলনজি টার্মিনালে আগুনের ঘটনা ঘটে। এতে ভাসমান টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়ে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। দেশের বিভিন্ন অঞ্চলে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশনসহ অন্যান্য গ্রাহকরা গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েন।

সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংকটে যখন নাকাল গাড়ি চালকরা, তখন নিয়মিত জ্বালানি পাচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চালিত গাড়িগুলো। এমন অবস্থায় কনভারশন সেন্টারে গাড়ির এলপিজি রুপান্তর বাড়ছে।
তীব্র গ্যাস সংকট আর লোডশেডিংয়ে বড় ধরনের ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামের শিল্প মালিকরা। পর্যাপ্ত জ্বালানির অভাবে দিনের বড় সময় যাচ্ছে উৎপাদন বিহীন। একই সাথে গ্যাস সংকটের প্রভাব পড়েছে জনজীবনের প্রতিটি...
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্য অনুযায়ী, চট্টগ্রামে দৈনিক ৩৫০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে বর্তমানে মাত্র ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। এতে বাসাবাড়িতে চুলা জ্বলছে না এবং অধিকাংশ...
বিনিয়োগ ও বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে নীতি সুদহার কমিয়ে সাড়ে ৯ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে, শুধু নীতি সুদহার সমন্বয় করে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা। টেকসই...
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের অপজিটে এ ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত...
আরেকটা বিপ্লব সন্নিকটে জানিয়ে দেশবাসীকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১...
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের কাছে ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে জাদুঘরটি উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে তেলুগুর পাশাপাশি হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। তবে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘গজনি’তে খলনায়কের চরিত্রে অভিনয় করেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর