গ্যাস সংকটে ভোগান্তি, বাড়ছে এলপিজি কনভারশন

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১০:৫৯ এএম

সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংকটে যখন নাকাল গাড়ি চালকরা, তখন নিয়মিত জ্বালানি পাচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চালিত গাড়িগুলো। এমন অবস্থায় কনভারশন সেন্টারে গাড়ির এলপিজি রুপান্তর বাড়ছে।

বিশেষজ্ঞরাও পরিবহন খাতে এলপিজিকে সিএনজির ভালো বিকল্প হিসেবে দেখছেন। তারা বলছেন, এই রূপান্তর প্রবণতা টেকসই করতে ন্যায্য মূল্যে এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে হবে।

ধারাবাহিকভাবে কমছে দেশীয় গ্যাসের উত্তোলন। সেইসঙ্গে কারিগরি ত্রুটি, বৈশ্বিক অস্থিরতায় হোঁচট খায় এলএনজি সরবরাহ। সবমিলিয়ে জাতীয় গ্রিডে গ্যাসের প্রবাহ কমলেই গাড়ির ভিড় বাড়ছে সিএনজি স্টেশনে। ৫-৭ ঘন্টার অপেক্ষাতেও মিলছেনা চাহিদামত গ্যাস। 

তবে, প্রাকৃতিক গ্যাসের সংকটকালেও এলপিজি চালিত গাড়ির চালকরা স্বাচ্ছন্দ্যে জ্বালানি পাচ্ছেন। সপ্তাহে কোনো কোনো স্টেশনে ২০ থেকে ৩০ টন এলপিজি বিক্রি হচ্ছে । প্রতিদিন একেকটি স্টেশনে এমন শতাধিক গাড়ি নিচ্ছে এলপিজি। চালকরা বলছেন, সিএনজির চেয়ে দাম বেশি হলেও, অকটেনের চেয়ে এলপিজি সাশ্রয়ী। 

রাজধানীর কয়েকটি কনভারশন সেন্টার ঘুরে দেখা যায়, আগের তুলনায় সিএনজি কনভারশনে ভাটা পড়েছে। অন্যদিকে বেড়েছে গাড়ির এলপিজি কনভারশন। সেডান গাড়ির এমন জ্বালানি রূপান্তরে খরচ ৮০ থেকে ৮৫ হাজার টাকা।

গ্যাস সংকটে শিল্প ও পরিবহনে বিকল্প জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহারকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে, সরবরাহ ব্যবস্থা জোরদারে সরকারি পরিকল্পনায় জোর দিচ্ছেন তারা। 

জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, সমস্যার কারণে অনেক ইন্ডাস্ট্রি এখন এলপিজি ব্যবহার করছে। এলপিজি ট্র্যান্সপোর্ট সেক্টরে ঢুকেছে। এলপিজির সংকট থাকা চলবে না। 

বর্তমানে দেশে বছরে এলপিজির চাহিদা ১৫ থেকে ১৭ লাখ টন । রান্নার চুলার পাশাপাশি বিভিন্ন খাতে ব্যবহার বাড়ায় ২০৩০ সাল নাগাদ চাহিদা বেড়ে দাঁড়াতে পারে ৩০ লাখ টনে। 

মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে আজ বুধবার সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ বাড়বে, এমন তথ্য জানিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। প্রথম দিন জাতীয় গ্যাস গ্রিডে আড়াই শ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে।
তীব্র গ্যাস সংকট আর লোডশেডিংয়ে বড় ধরনের ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামের শিল্প মালিকরা। পর্যাপ্ত জ্বালানির অভাবে দিনের বড় সময় যাচ্ছে উৎপাদন বিহীন। একই সাথে গ্যাস সংকটের প্রভাব পড়েছে জনজীবনের প্রতিটি...
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্য অনুযায়ী, চট্টগ্রামে দৈনিক ৩৫০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে বর্তমানে মাত্র ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। এতে বাসাবাড়িতে চুলা জ্বলছে না এবং অধিকাংশ...
বিনিয়োগ ও বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে নীতি সুদহার কমিয়ে সাড়ে ৯ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে, শুধু নীতি সুদহার সমন্বয় করে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা। টেকসই...
১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত জনপ্রিয় লোকসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
একাত্তরের মুক্তিযুদ্ধকে সংগঠিত করা এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে কেন ক্ষমতা থেকে উৎখাত হতে হলো সেটি তাদেরই নিজেদেরকেই খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী...
এ কারণে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে পিসিবি। দুই বছর বিদেশি লিগে খেলার অনুমতি না পাওয়া কিংবা পিএসএলে কোনো ধরনের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তারা।
১৬ বছর ধরে নিপীড়িত বিএনপি ক্ষমতার পালাবদলে এখন আগের সরকারের মতো একই চরিত্র দেখানো শুরু করেছে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর