এলএনজি টার্মিনাল থেকে বেড়েছে গ্যাস সরবরাহ

টানা গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। শনিবার সকালে সামিট থেকে প্রায় ৪৬ কোটি ঘনফুট এবং এক্সিলারেট থেকে প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। 

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৬:৫২ পিএম

টানা গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। শনিবার সকালে সামিট থেকে প্রায় ৪৬ কোটি ঘনফুট এবং এক্সিলারেট থেকে প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। 

পেট্রোবাংলা সূত্র জানায়, জাতীয় গ্রিডে দেশি ও আমদানি করা এলএনজিসহ মোট গ্যাসের প্রবাহ দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৬ মিলিয়ন ঘনফুটে। এলএনজি থেকে আসছে ৭০০ মিলিয়ন ঘনফুটের মতো।

যদিও বিকেলের পর এক্সিলারেট এনার্জির টার্মিনাল বন্ধ করা হতে পারে। ক্ষতিগ্রস্ত আরেক বয়লার মেরামতের পর দুই বয়লার সমন্বয় করতে এটা দরকার হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। এতে ৪৮ থেকে ৭২ ঘন্টা ঐ টার্মিনাল বন্ধ থাকতে পারে। 

সামিটের টার্মিনাল দিচ্ছে ৪০০ মিলিয়ন ঘনফুটের বেশি। এক্সিলারেট থেকে আসছে ২৭০-৩০০ ঘনফুট। এর আগে গতকাল শুক্রবার গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করায় সরবরাহ নেমে এসেছিল প্রায় ১৯০ কোটি ঘনফুটে। যা গত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন।

এক লাফে এলপিজির দাম ১২ শতাংশের বেশি বাড়লেও বাজারে এখনো সরবরাহ সংকট। জ্বালানি না পেয়ে বিপাকে সব শ্রেণির ভোক্তা। বিক্রেতারা বলছেন, কোম্পানির ডিপো থেকেই এলপিজি সরবরাহ কম। পরিবহনেও গুণতে হচ্ছে বাড়তি...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। সোমবার এশিয়ার বাজারের শুরুতে ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম...
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন -বিইআরসি। এ নিয়ে চলতি বছরের ১০ মাসে বাড়ানো হয়েছে ৭৫৪ টাকা।
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে ৬৭০টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন। এমন পরিস্থিতিতে প্রতিযোগী দেশগুলোর কাছে ক্রয়াদেশ চলে যাওয়ার আশঙ্কা...
সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্ত অপরাধ প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদারে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মর্মে কোনো কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত ফটোকার্ডকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। আজ মঙ্গলবার বিকেলে পেট্রোবাংলার...
নানা বাধার পরও গার্মেন্টস পণ্যের রপ্তানি বাড়ছে। তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় শ্রমিকদের ন্যূনতম মজুরিতে পিছিয়ে বাংলাদেশ। তারপরও ৩০ হাজার টাকা করার দাবি কতটা যৌক্তিক তা পর্যালোচনা করা উচিত বলে মনে...
দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকলেও, সেই সুযোগকে পুরোপুরি উৎপাদনশীল কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। অন্যদিকে কর্মসংস্থানের অভাবে ৮৪ শতাংশ মানুষ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে, যার ৪৪ শতাংশ স্নাতক...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর