২–৩ মাসের মধ্যে হাম পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী 

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১১:৩৬ এএম

দেশে হাম ও ডেঙ্গুর মতো কয়েকটি রোগ একসঙ্গে দেখা দিলেও পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় সরকার। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ ‎বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ২২ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিতে দেশের প্রায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষ টিকা পাবে। 

তিনি বলেন, প্রথম পর্যায়ে ঢাকার দুই সিটির ৭ ও মুন্সিগঞ্জ,নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ এবং ব্রাক্ষণবাড়িয়াসহ মোট ১৪ উপজেলার মানুষ এ টিকা পাবে। পরবর্তীতে দেশের সব জেলা উপজেলার গর্ভবতী নারী ছাড়া এক বছরের বেশি বয়সী সবাই পাবেন এই ওরাল ভ্যাকসিন।

মন্ত্রী জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের। পাশাপাশি মাঠপর্যায়ে জোরদার পদক্ষেপের কারণে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে হাম পরিস্থিতিও পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলেও আশাবাদ জানান তিনি।

প্রথম ডোজের পর আগামী ২৬ সেপ্টেম্বর থেকে কলেরা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী 

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব শিশুর মৃত্যু হয়। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে...
হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৮২ শতাংশই জন্মের পর প্রথম ছয় মাস পরিপূর্ণভাবে বুকের দুধ পায়নি। এছাড়া হামে আক্রান্তদের ৮০ শতাংশ শিশু টিকাও পায়নি। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (বাশিই) এবং...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০৬১ জন শিশু। মঙ্গলবার স্বাস্থ্য...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৯১৫ জনে দাঁড়িয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার জেনেভা ক্যাম্পের একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদ ভবনে প্রবেশ করছেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা (এমপি)। আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলা এই ভোটাভুটিতে অংশ নেবেন সংসদ সদস্যরা।
ঝালকাঠির রাজাপুরে বেদুরিয়া নদীর ব্রিজ থেকে পড়ে পানিতে ডুবে নিখোঁজের একদিন পর নূর হোসেন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের...
গুঞ্জনের সূত্রপাত তুরস্ক থেকে। হাবেরলারসহ একাধিক তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেছেন কার্লোস। সেই প্রতিবেদন অনুসারে, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের...
লোডিং...

এলাকার খবর