চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১১:০০ পিএম

চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন জোরদারের আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। আজ রোববার দুপুরে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানান তারা। 

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন চা-বাগানের শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন। 

এসময় বক্তারা বলেন, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের তুলনায় ১৯৬ টাকা দৈনিক মজুরি কোনোভাবেই যথেষ্ট নয়। শ্রমিকদের জীবনমান বিবেচনায় নগদ মজুরি ন্যূনতম ৫০০ টাকা নির্ধারণ এবং পৃথক মজুরি বোর্ড গঠনের দাবি জানান তারা। 

এছাড়া ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা আদায়ে চা শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারেরও আহ্বান জানানো হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 
বাণিজ্যিকভাবে নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ শিল্পগ্রাহকদের কাছে পৌঁছাতে ১০ বছর পর্যন্ত সঞ্চালন খরচে বিশেষ সুবিধা চান উদ্যোক্তা ও ব্যবহারকারীরা। যদিও উচ্চমূল্যের গ্রাহক কমে গেলে আর্থিক ক্ষতির আশঙ্কা...
পরিবেশসম্মত ও নিরাপদ জাহাজ কাটার পরিবেশের ভিত্তিতে 'গ্রিন ইয়ার্ড' স্বীকৃতির পরেও চট্টগ্রামে জাহাজ ভাঙা শিল্পে দুর্ঘটনা ঠেকানো যাচ্ছে না। গ্রিন ইয়ার্ড সনদধারী ফেরদৌস শিপ ইয়ার্ডে সম্প্রতি বিষাক্ত...
শিল্পখাতকে রক্ষায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ চান ব্যবসায়ী নেতারা। দুপুরে রাজধানীর মতিঝিলে এক সেমিনারে এই দাবি তুলে ধরেন তারা। এসময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ খাতে ৫ বিলিয়ন ডলার...
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী পথে নৌকায় করে সমবেত হয়ে আলোচনায় এসেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা নদীর পাড় সংলগ্ন কোনো একটি জমিতে ১৫ আগস্টের ব্যানার টানিয়ে ‘সমাবেশ’ করেছে। রোববার সন্ধ্যায়...
অন্তর্বর্তী সরকারের সময় সাময়িকভাবে বাতিল হওয়া অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার। ২৩ আগস্ট তথ্য মন্ত্রনালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার...
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত...
সরকার ভারত সফরের বিষয়টি পরিষ্কার করতে পারছে না বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার ব্রিফিং নিয়ে ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে পারেনি সরকার। 
লোডিং...

এলাকার খবর