বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজ,  নিশ্চিত করল মেলবোর্ন রেনেগেডস

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম

রিশাদ হোসেনের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজুর রহমান, কয়েক দিন আগেই খবরটি জানা গিয়েছিল। বিগ ব্যাশের আসন্ন মৌসুমে বাংলাদেশি বাঁহাতি পেসার খেলবেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে।

খবরটি কয়েক দিন আগে প্রকাশ্যে এলেও বিষয়টি নিয়ে এতদিন কিছু জানায়নি মেলবোর্ন রেনেগেডস। অবশেষে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বৈচিত্র্যময় বোলিং, গতিতে ভিন্নতা এবং ডেথ ওভারে কার্যকারিতার জন্য মোস্তাফিজকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ সবসময়ই তুঙ্গে। তবে এর আগে আইপিএল, পিএসএলসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের লিগে খেললেও কখনো বিগব্যাশে খেলা হয়নি মোস্তাফিজের। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ৩৩১ টি-টোয়েন্টি খেলা মোস্তাফিজের সেই অপূর্ণতা এবার পূরণ হতে যাচ্ছে।

মূলত মেলবোর্ন রেনেগেডসের অভিজ্ঞ বাঁহাতি পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের চোটের কারণে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন। তাঁর জায়গায় মোস্তাফিজকে দলে নিয়েছে রেনেগেডস। তবে আইএল টি-টোয়েন্টিতে খেলার ব্যস্ততা থাকায় পার্থ স্কর্চার্সের বিপক্ষে রেনেগেডসের প্রথম ম্যাচে খেলতে পারবেন না মোস্তাফিজ।

ক্লাবের এক বিবৃতিতে মোস্তাফিজ বলেছেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবার বিগ ব্যাশে খেলতে আমি মুখিয়ে আছি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলা আমার জন্য বিশেষ কিছু হবে। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করতে তর সইছে না।’

মোস্তাফিজকে দলে পেয়ে উচ্ছ্বসিত রেনেগেডসের নতুন কোচ লুক রনকি। জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েলের পর তৃতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে বাংলাদেশি পেসারকে দলে পেয়েছেন তিনি।

রনকি বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তের টি-টোয়েন্টি ক্রিকেটে মোস্তাফিজ নিজেকে প্রমাণ করেছেন। পাওয়ারপ্লে ও ইনিংসের শেষ দিকে উইকেট নেওয়ার দারুণ সামর্থ্য আছে তাঁর। আমাদের বোলিং আক্রমণে ঠিক এমন একজনকেই দরকার ছিল।’

কিন্তু সংঘর্ষের ঘটনায় মাঠেই লুটিয়ে পড়েন মিগেল। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাঁর ক্লাব তেনেরিফ। ক্লাবের বিবৃতিতে জানানো হয়, মাঠে সংঘর্ষের পর...
অনুমিতভাবেই আর্জেন্টিনার স্কোয়াডে তরুণদের আধিক্য বেশি। ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখেই নতুন করে দল পুনর্গঠনের পথেই হাঁটার ইঙ্গিত মিলেছে স্কালোনির কথায়। সে কারণেই তিনি পুরোনোদের...
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে দল পেয়েছেন সাকিব আল হাসান ও নাহিদ রানা। ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিবকে  দলে ভিড়িয়েছে নানগারহার কসমিক। দলটির মেন্টরের দায়িত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা...
এশিয়া কাপের পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান নিগার সুলতানা জ্যোতি। এই উইকেটকিপারের সরের দাঁড়ানোর পর বিসিবি নতুন দায়িত্ব দিয়েছে নাহিদা আক্তারকে। বাঁহাতি এই স্পিনারের...
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঢাকার সভার, গাজীপুর ও নারাণগঞ্জে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আজ বুধবার বিজিবির এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নিজের নামের ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা ভালো কাজ করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ফতুল্লার কাঠেরপুল এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকেরা। দাবি আদায়ে কাজ বন্ধ রেখে সড়কে নামার চেষ্টা করছেন তারা। এ...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর