উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পিএম

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘এটি ৫০ কোটি টাকার একটি পাইলট প্রকল্প। যারা ব্যাংকে যেতে ভয় পায় তাদের ঋণ দিয়ে কর্মসংস্থানে নিয়ে উদ্যোক্তা তৈরির জন্যই কর্মসংস্থান ব্যাংকের যাত্রা শুরু হয়।’

মন্ত্রী বলেন, ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পটির আওতায় দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।’

তিনি আরও বলেন, ‘সরকার নতুন এক উদ্যোগ নিয়েছে ক্রিয়েটিভ বা সৃজনশীল অর্থনীতি। প্রান্তিক সৃজনশীল মানুষকে শুধু ঋণ দেওয়া হচ্ছে না, তাদের প্রশিক্ষণ দিয়ে পণ্যের ব্র্যান্ডিংও করা হচ্ছে। মার্কেটিং ব্র্যান্ডিংও করা হচ্ছে।’

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘কর্মসংস্থান ব্যাংককেও বলবো এমন কর্মসূচি হাতে নিতে। এটা জিডিপি, চ্যারিটি নয়। এমনকি গানসহ বিভিন্ন সৃজনশীলতা যাদের আছে তাদেরও প্রমোট করা যায়। তারাও অর্থনীতিতে অবদান রাখতে পারে। সরকার এসবকে মনিটাইজ করতে চায়। সেক্ষেত্রে তাদের ভ্যালু অ্যাড করে মার্কেটেবল করতে চায়। তাদের অর্থনীতির মূল স্রোতে আনতে চায়। সরকার ক্রিয়েটিভ ইকোনমিতে মনোযোগ দিতে চায়, সহায়তা করতে চায়। এটা করতে পারলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণ বা এনপিএল ৪ থেকে ১ বা ২ শতাংশে নামিয়ে আনতে পারলে ভালো হবে। ব্যাংকটি ভালো করছে, প্রফিটও করছে।’

দেশের বাজারে সপ্তাহের শুরুতেই কমেছে সোনার দাম। ভরিপ্রতি সর্বোচ্চ দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা। রোববার সকালে সোনার দাম কমার এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।
দেশে বিদেশি বিনিয়োগে খরা কাটতে শুরু করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিনিয়োগ নিয়ে তৎপর হয়েছে বিভিন্ন দেশ। গত প্রায় দেড় বছরে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ২০টি দেশের ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগ হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
ব্যাংক রেজল্যুশনের সংশোধিত বিল, ২০২৬ জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
অর্থপাচার রোধে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ
অর্থপাচার ঠেকাতে উচ্চঝুঁকির বাণিজ্যিক লেনদেনে বাড়তি নজরদারি করা হবে। এজন্য চালু করা হবে কমন প্রাইস ভেরিফিকেশন প্ল্যাটফর্ম। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে ট্রেড-বেজড মানি লন্ডারিং বিষয়ে অনুষ্ঠিত এক সভায়...
প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘যতবার বাংলাদেশ গনতন্ত্র বাধার মুখে পড়েছে, ততবারই বিএনপি তা লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক যুবককে ইয়াবাসহ আটকের পর তার স্বজনেরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই যুবকের স্বজনদের সঙ্গে এলাকাবাসীর হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৬১টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য...
লোডিং...

এলাকার খবর