বিডার তথ্য

দেশের বাজারে বিদেশি বিনিয়োগে খরা কাটছে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

দেশে বিদেশি বিনিয়োগে খরা কাটতে শুরু করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিনিয়োগ নিয়ে তৎপর হয়েছে বিভিন্ন দেশ। গত প্রায় দেড় বছরে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ২০টি দেশের ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগ হয়েছে।

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে, রাজনৈতিক স্থিতিশীলতায় আগামীতে বিনিয়োগ আরো বাড়বে। তবে বিদ্যুৎ-জ্বালানির সংকট দূর করা না হলে টেকসই বিনিয়োগ কঠিন হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

গত এক দশকের বেশি সময়ে কয়েকটি বেসরকারি অঞ্চল ছাড়া সফলভাবে কোনো অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হয়নি। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চলের বদলে ৫টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার স্বল্পমেয়াদি ও সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেয়।

এসব অঞ্চলে বিনিয়োগে এগিয়ে রয়েছে তুরস্ক, চীন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, সৌদি, দক্ষিণ কোরিয়াসহ ২০টি দেশ। এদের মধ্যে ৭০ জন বিনিয়োগকারীর প্রায় দেড়শ কোটি ডলারের বিনিয়োগ পাইপলাইনে ছিল এতদিন। এরইমধ্যে এসব বিনিয়োগকারী বাংলাদেশে তাদের তৎপরতা বাড়িয়েছে।

বিডা’র মুখপাত্র নাহিয়ান রহমান রোচি বলেন, ‘১০ থেকে ১২টি বড় বড় প্রোপোজাল যেগুলো গত ১২ থেকে ১৮ মাস পাইপলাইনে ছিল সেগুলো কনভার্ট হয়েছে। চাইনিজ প্রোডিউসারও পাওয়ার প্রোডিউস করতে চায়, সে তার মতো করে পাওয়ার ইনফ্রাসট্রাকচার তৈরি করতে পারবে। কিন্তু তাকে তো আমার গ্যাসের সরবরাহটা দিতে হবে। কারণ গ্যাস দিয়েই আসলে আমাদের এখানে পাওয়ার প্রোডিউস হয়।’ 

সবচেয়ে বড় প্রকল্পগুলোর একটি হংকংভিত্তিক হ্যান্ডা ইন্ডাস্ট্রিজের ৩০ কোটি ডলারের বিনিয়োগ করছে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৮ কোটি ডলারের পোশাক কারখানার নির্মাণকাজ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে ২২ কোটি ডলারের বিনিয়োগ করছে, যা বাস্তবায়িত হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

এছাড়া, চীনের শানডং হেনগলি টেক্সটাইল নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৩ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করছে। চায়না লেসো গ্রুপ চট্টগ্রামে বিনিয়োগ করবে ৩ কোটি ২০ লাখ ডলার। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ- বেজা ইতোমধ্যেই চট্টগ্রামের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে প্রতিষ্ঠানটিকে সাড়ে ১২ একর জমি হস্তান্তর করেছে।

ফরেন ইনভেস্টর চেম্বারের সভাপতি রুপালী হক চৌধুরী বলেন, ‘গত ৩-৪ বছরের ভেতরে বিশেষ করে টেক্সটাইল শিল্পে তারা (বিনিয়োগকারীরা) কিন্তু গ্যাস পাব না বলে অনেকগুলো ইকোনোমিক জোন থেকে বের হয়েও আসছে। এবং এজন্যই আমাদের এখানে দেশি বিনিয়োগ যেমন সাফার করেছে, তেমনি বিদেশি বিনিয়োগও সাফার করেছে।’  

২০২৬ সালে পাইপলাইনে নতুন করে আরও দেড় হাজার কোটি ডলারের সম্ভাব্য বিনিয়োগ যুক্ত করতে চায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডা।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
ব্যাংক রেজল্যুশনের সংশোধিত বিল, ২০২৬ জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে নষ্ট হচ্ছে চামড়া। আর বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে লাগামহীনভাবে বাড়ছে খরচ।  
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
যুদ্ধ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব
জলবায়ু পরিবর্তন ও যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় জটিলতা তৈরি হওয়ায় আগস্টে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে। খাদ্যের দামের এ বৃদ্ধি ২০২২ সালের পর সর্বোচ্চ বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি...
বিদ্যুৎ-জ্বালানি সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়, বিদ্যুৎ-জ্বালানি সমস্যা...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিমান কর্তৃপক্ষের কাস্টমস বিভাগ। এ ঘটনায় বিমানের ১ কর্মীকে আটক করা হয়েছে। শনিবার বিমান বাংলাদেশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর