কাঁচা মরিচের দাম ১২০ টাকা, বেড়েছে চিনি-ভোজ্যতেলের দাম

রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম কিছুটা কমলেও এখনো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। তবে বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল, বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকার মধ্যে। অন্যদিকে বেড়েছে চিনি আর ভোজ্যতেলের দাম।

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম

রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম কিছুটা কমলেও এখনো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। তবে বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল, বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকার মধ্যে। অন্যদিকে বেড়েছে চিনি আর ভোজ্যতেলের দাম।

রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। অন্যান্য সবজি যেমন টমেটো ৮০ টাকা, শসা ও বেগুন ৫০টাকা, পটল ৬০ টাকা এবং পেঁপে ও কাঁচ কলা ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া আদা ও রসুন ১৪০ টাকা কেজি। পাশাপাশি লালশাক ১৫ টাকা আঁটি, পুইশাক ২০ টাকা, ডাটা ২০ টাকা, শাপলা ২০ টাকা এবং লাউশাক ৪০ টাকায় আঁটি পাওয়া যাচ্ছে। 

ভোজ্যতেলের দাম লিটারে ৫ টাকা বেড়ে ২০৪ টাকায় প্রতি লিটার বিক্রি হচ্ছে। চিনি কেজিতে ১০ টাকা বেড়ে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে, অনেক বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকা করে। 

অন্যদিকে সোনালি মুরগি ২৮০ থেকে ৩০০ এবং ফার্মের মুরগি বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ২০০ টাকা কেজি। ব্রয়লার মুরগির ক্ষেত্রেও একই অবস্থা। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এখনো এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

সরকার বলছে, সারের সংকট নেই। প্রচুর আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে। অথচ কৃষকের দাবি, চাহিদামতো সার পাওয়া যাচ্ছে না, দামও চড়া। এ পরিস্থিতিতে সন্দেহ করা হচ্ছে ডিলারদের। চাষিদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি...
রাজধানীর দুই রুটে মেট্রোরেল নির্মাণে ব্যয় দ্বিগুণের বেশি বাড়ার পর তা কমানোর তাগিদ দিয়েছে পরিকল্পনা কমিশন। ২০১৯ সালে এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর উত্তর প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয় ৯৩ হাজার ৮০০ কোটি...
উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক...
দেশের বাজারে সপ্তাহের শুরুতেই কমেছে সোনার দাম। ভরিপ্রতি সর্বোচ্চ দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা। রোববার সকালে সোনার দাম কমার এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।
আফরান নিশো, জয়া আহসান, মোশাররফ করিম, আরিফিন শুভ, আফসান আরা বিন্দু, প্রীতম হাসান, শিহাব শাহীন, রায়াহান রাফী, শঙ্খ দাশগুপ্ত, রুমানা রশীদ ঈশিতাসহ দেশের মিডিয়াঙ্গনের সম্মানিত, গুণী ও জনপ্রিয়...
চরমপন্থী আতঙ্কে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দারা। দুই মাসে অন্তত ৩০টি পরিবারের কাছে চাঁদা চেয়ে চিঠি দেওয়া হয়েছে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নামে। ভয়ে অনেকে এলাকা ছেড়েছেন। পুলিশ নজরদারি বাড়ালেও...
রাজধানীর লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষের পাশের বারান্দার মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
লোডিং...

এলাকার খবর