গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী এসআই মোসলেম উদ্দিনকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী জানান, বিকেলে টুঙ্গিপাড়ার চৌরঙ্গী এলাকায় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার চিকিৎসা চলছে।
১০ নভেম্বর ছাত্র ধর্মঘট পালনকালে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন দেয়। সেই ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। সেই মামলার বাদী মোসলেম উদ্দিন।
এদিকে, সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার পাতগাতীর বাড়িতে ভাঙচুর করে এবং আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।


