পরিবহন ও সংরক্ষণ জটিলতা, বছরে নষ্ট ৫০ লাখ টন সবজি-মশলা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

প্রতিবছর ৩০ হাজার কোটি টাকার সবজি ও মশলা নষ্ট হয় পরিবহন ও সংরক্ষণের সময়। গবেষকরা বলছেন, উৎপাদন থেকে বাজারজাত বিভিন্ন ধাপে আলু, টমেটোসহ ১০ ধরনের সবজি বেশি নষ্ট হচ্ছে। গ্রামীণ সংরক্ষণ ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে ফসলের অপচয় কমানো সম্ভব, বলছেন তারা। 

দেশে প্রতি বছর ৫০ লাখ টন সবজি ও মসলা নষ্ট হয় পরিবহন ও সংরক্ষণ জটিলতায়। উৎপাদন থেকে ক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপেই নষ্ট হচ্ছে ফসল। গবেষকরা বলছেন, এর ফলে কৃষকের বড় লোকসানের পাশাপাশি ঝুঁকিতে পড়ছে খাদ্য নিরাপত্তা।

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ও চর উন্নয়ন গবেষনা কেন্দ্র - সিডিআরসির ১৪ বছরের গবেষণায় দেখা গেছে আলু, টমেটো, পেঁয়াজ ও বাঁধাকপিসহ ১০ ধরনের সবজি সবচেয়ে বেশি নষ্ট হয়। এর বড় একটি অংশই উৎপাদন করেন গ্রামের দরিদ্র কৃষকেরা।

পরিবহনের সময় অসতর্কতার কারণে অনেক সময় সবজি ও মশলার ক্ষতি হয়, বলছেন চাষিরা। এছাড়া, পর্যাপ্তসংখ্যক বিশেষায়িত হিমাগার না থাকায় সংরক্ষণের অভাবে নষ্ট হয় ফসল। 

বগুড়া সিডিআরসির সিনিয়র টেকনিক্যাল এ্যাডভাইজার ড. এ কে এম জাকারিয়া বলেন, ‘গ্রামীণ সংরক্ষণ ব্যবস্থা আধুনিকায়ন করা গেলে ফসলের অপচয় কমানো সম্ভব।’

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল ওয়াদুদ বলেন, ‘বিশ্বব্যাপী ফল ও শাকসবজি নষ্টের হার ৪০ থেকে ৫০ শতাংশ। আর বাংলাদেশে এ হার ২০ থেকে ৪৪ শতাংশ। উৎপাদনের পর ফসলের অপচয় রোধ এখন বড় চ্যালেঞ্জ।’

ফসল সংরক্ষণে গ্রামীণ উদ্ভাবনী পদ্ধতির আধুনিকায়ন ও ব্যবহারের মাধ্যমে সবজি ও মসলার অপচয় ১৮ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব, জানিয়েছেন গবেষকেরা।

সারের সংকটের মধ্যেই ডিজেলের দাম বৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে কৃষকের জন্য। আমন মৌসুমে উৎপাদন খরচ তো বাড়বেই, সামনের বোরো মৌসুমে ধানের ফলন কতটা মিলবে তা নিয়ে এখনই দুশ্চিন্তা ভর করেছে।...
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) নেতৃবৃন্দের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে...
ফসল রক্ষায় যখন সারের প্রয়োজন, তখনই সার সংকটে দিশেহারা কুষ্টিয়া ও কুড়িগ্রামের কৃষকরা। নির্ধারিত মূল্যে মিলছে না প্রয়োজনীয় ইউরিয়া, ডিএপি কিংবা পটাশ সার। কৃষকদের অভিযোগ, দাম বেশি দিলেই মিলছে সার।...
সরকার বলছে, সারের সংকট নেই। প্রচুর আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে। অথচ কৃষকের দাবি, চাহিদামতো সার পাওয়া যাচ্ছে না, দামও চড়া। এ পরিস্থিতিতে সন্দেহ করা হচ্ছে ডিলারদের। চাষিদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি...
দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কিউআর। তিন মাসে এর ব্যবহার বেড়েছে সাড়ে তিন গুণ। সকালে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ১ অক্টোবর থেকে ব্যবসায়ীরা কিউআর...
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৪৫ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন। 
জ্বালানির দাম বৃদ্ধি ও পে-স্কেলের কারণে মূল্যস্ফীতির ঝুঁকি দেখছে বাংলাদেশ ব্যাংক। তাই, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নীতি সুদহার সাড়ে ৯ শতাংশে অপরিবর্তিত রেখে ত্রৈমাসিক ভিত্তিক মুদ্রানীতি ঘোষণা করল...
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১৩০ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর