সিকদার গ্রুপের পাচার করা অর্থ উদ্ধারে যুক্তরাষ্ট্রে মামলার প্রস্তুতি

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১০:১২ এএম

ব্যাংক থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। আলোচিত সিকদার গ্রুপের এমন প্রায় ৮০ কোটি ডলারের সম্পদ উদ্ধারে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করতে যাচ্ছে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক বলছে, পাচার করা অর্থ উদ্ধারে কাজ চলছে। বিশ্লেষকদের মতে, এসব অর্থ পাচার হয়েছে কিনা, তার জন্য শক্ত প্রমাণ আদালতে উপস্থাপন করতে হবে।

আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে বেসরকারি ন্যাশনাল ব্যাংককে নিজেদের আওতায় নিয়ে নেয় সিকদার গ্রুপ। অর্থ পাচারের শীর্ষ ১১ সন্দেহভাজনের তালিকায় আছে সিকদার গ্রুপ। যুক্তরাষ্ট্রে থাকা তাদের প্রায় ৮০০ মিলিয়ন ডলারের সম্পদের সন্ধান পেয়েছে তদন্তকারী বিভিন্ন সংস্থা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা। 

অভিযোগ রয়েছে, ন্যাশনাল ব্যাংক, জনতা ব্যাংকসহ অন্তত দুই ডজন ব্যাংক থেকে নামে-বেনামে ঋণ নিয়ে দেশে-বিদেশে বিশাল সম্পদ গড়েছেন এই গ্রুপের শীর্ষ কর্তারা।

এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে এবার যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। উদ্দেশ্য, বিদেশে পাচার হওয়া অর্থ শনাক্ত ও জব্দ করা এবং আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে ফিরিয়ে আনা। 

এক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিষ্ঠান 'আর ওয়ান' এ মাসেই বিভিন্ন ব্যাংকের সাথে চুক্তি করবে। মামলার খরচ বহন করবে তৃতীয় পক্ষ। অর্থ উদ্ধার হলে, নির্ধারিত চুক্তি অনুযায়ী সেই অর্থ পরিশোধ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, 'অনেকের মধ্যে কিন্তু হতাশা আছে, যে পাচারকৃত অর্থ বুঝি আর কখনও ফেরত আনা যাবে না। যদি একটা উদাহরণ তৈরি করা যায়, এটাই কিন্তু অন্যান্যগুলোকে অনুপ্রাণিত করবে এবং যারা পাচার করেছে তাদের নিরুৎসাহিত করবে।' 

তবে বিশ্লেষকরা বলছেন, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে দেওয়ানি মামলা একটি কার্যকর আইনি পদক্ষেপ। এক্ষেত্রে সঠিকভাবে তথ্য প্রমাণ উপস্থাপন করা জরুরি।

এ প্রসঙ্গে অর্থনীতিবিদ মামুন রশীদ বলেন, 'এখানে মামলা করে জিততে হবে, ওই দেশে (যে দেশে অর্থ পাচার করা হয়েছে) গিয়ে মামলা করে জিততে হবে। আমার রিকভারি এজেন্ট নিয়োগ দিতে হবে, রিকভারি এজেন্টরা যাতে আবার লেন্ডার সাপোর্ট পায় কোম্পানিগুলোর থেকে, সেই কাজটা করতে হবে... এটা দীর্ঘমেয়াদী একটি প্রসেস, কিন্তু এটাই একমাত্র পদ্ধতি। এটা নিয়ে হতাশ হলে হবে না।'   

ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ শুধু উদ্ধার নয়, এর সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা।

অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ অক্টোবর থেকে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।
মানুষের হাতে থাকা নগদ টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে। আগস্টে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে ৯ হাজার ৫৭১ কোটি ৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 
দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কিউআর। তিন মাসে এর ব্যবহার বেড়েছে সাড়ে তিন গুণ। সকালে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ১ অক্টোবর থেকে ব্যবসায়ীরা কিউআর...
এসিআই পিএলসি- এর ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ।
বিশ্বকাঁপানো হলি আর্টিজান বেকারির জঙ্গি হামলার কথা নিশ্চয়ই ভুলে যায়নি দেশের মানুষ। দশ বছর আগের এই ঘটনায় দণ্ডপ্রাপ্ত ৬ আসামি বেকসুর খালাসের আবেদন করেছে উচ্চ আদালতে। বিচারিক আদালত তাদের...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এ হুমকি দেন তিনি। রয়টার্স জানিয়েছে এ খবর। 
রোনালদোকে নিয়ে পর্তুগালের এই অবস্থার সূত্রপাত গত রোববার। নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে মাঠে নামাননি কোচ জর্জ জেসুস। পুরো সময় বেঞ্চে থাকার বিষয়টি সহজভাবে মানতে পারেননি ৪১ বছর বয়সী এ মহাতারকা।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর