দক্ষিণ এশিয়ায় যাত্রা শুরু করেছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শ্রুসবারি স্কুল

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৫:৪০ পিএম

দক্ষিণ এশিয়ায় যাত্রা শুরু করেছে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী শ্রুসবারি স্কুল। বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে ৪৭৩ বছরের পুরানো এই শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রথমবারের মত দক্ষিণ এশিয়ায় শাখা খুলেছে। ভারতের মধ্যপ্রদেশের ভুপালে ১৫০ একর জমিতে স্থাপন করা হয়েছে সম্পূর্ণ আবাসিক শাখা 

বাংলাদেশের শিক্ষার্থীদেরও ওই স্কুলে পড়ার সুযোগ থাকবে। ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের আন্তর্জাতিক মান সম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে আগামী ১৮ আগস্ট থেকে সম্পূর্ণ আবাসিক ওই স্কুলে ক্লাস শুরু হবে। 

স্কুলটিতে ক্যামব্রিজ কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা ষষ্ঠ গ্রেড থেকে শুরু করে এ লেভেল পর্যন্ত পড়ার সুযোগ পাবে। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষক ও যথাযথ পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষায় (আইজিসিএসই) সফলতা অর্জনের জন্য গড়ে তোলা হবে। 

আগামী ১৮ আগস্ট প্রথম ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানানোর মাধ্যমে ভারতের শ্রুসবারি স্কুল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। বিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক শিক্ষা সরঞ্জামের পাশাপাশি রয়েছে বিশেষায়িত গবেষণাগার ও ভাষা শিক্ষা কেন্দ্র। এছাড়াও সহশিক্ষা কার্যক্রমের জন্য আছে নানা ব্যবস্থা। পারফর্মিং আর্ট ও ভিজ্যুয়াল আর্ট এর চর্চার জন্য রয়েছে স্টুডিও।  

সুস্থ বিনোদন নিশ্চিত করতে ক্যাম্পাসটিতে রয়েছে ভিন্ন ২০ টি ইনডোর ও আউটডোর স্পোর্টস গ্রাউন্ড, যেখানে শিক্ষার্থীরা আনন্দে খেলাধুলা করতে পারবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কুবা ডাইভিং, ইনডোর রোয়িং ও ফেন্সিং এর মতো ক্রীড়া প্রশিক্ষণের ব্যবস্থা। 

এছাড়াও শিক্ষার্থীদের সঙ্গীত, বিতর্ক এবং নাট্যতত্বে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিপ্লোমা অর্জনের সুযোগ করে দিতে শ্রুসবারি স্কুলটি লন্ডনের ট্রিনিটি কলেজের সঙ্গে কাজ করেছে। দক্ষিণ এশিয়া ছাড়াও হংকং, কম্বোডিয়া ও থাইল্যান্ডে শ্রুসবারি ইন্টারন্যাশনাল স্কুলের শাখা আছে। তবে যুক্তরাজ্যের বাইরে ভুপালে প্রতিষ্ঠিত হয়েছে এর প্রথম পূর্ণাঙ্গ আবাসিক ক্যাম্পাস। 

ভারতের শিক্ষাবিষয়ক ট্রাস্ট জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় গত ৮ আগস্ট শ্রুসবারি ইন্টারন্যাশনাল স্কুল ইন্ডিয়ার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রুসবারি ইন্ডিয়ার অ্যাডভাইজরি বোর্ড অব গভর্নরসের চেয়ারপার্সন ও যুক্তরাজ্য শ্রুসবারি স্কুলের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির চেয়ারপারসন কার্লা হাওয়ার্থ। 

কার্লা হাওয়ার্থ বলেন, ‘যুক্তরাজ্যের বাইরে প্রথম পূর্ণাঙ্গ আবাসিক ক্যাম্পাস চালু করা আমাদের পুরো শ্রুসবারি পরিবারের জন্যই একটি মাইলফলক।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শ্রুসবারি স্কুলের প্রাক্তন চেয়ারপার্সন ও শ্রুসবারি স্কুল ইন্ডিয়া’র অ্যাডভাইজরি বোর্ড অব গভর্নরসের সদস্য টিম হেইনস, জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান হরি মোহন গুপ্ত এবং শ্রুসবারি স্কুল ইন্ডিয়ার পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট অভিষেক মোহন গুপ্ত।

বাংলাদেশের নদীপথ দিয়ে কলকাতা থেকে মুর্শিদাবাদে গিয়েছিল ভারতীয় জাহাজ এমভি মহাকালী ও টাগবোট রুদ্র। কিন্তু এনবিআরের অনুমতির অভাবে আর ফিরতে পারছে না। ১৭শ টন ফ্লাই অ্যাশ নিয়ে থেমে আছে। এদিকে ৭ দিনের...
ভারত থেকে আনা আধুনিক ২০টি ব্রডগেজ বগি এ মাসেই যুক্ত হচ্ছে যাত্রীবাহী রেলের বহরে। এসব কোচ পাবনা ও খুলনা রুটের ট্রেনে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিব রশিদ। তবে দেশে যাত্রী সেবা...
বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে তথ্যপ্রযুক্তি খাত এবং অবকাঠামো বিনিয়োগ নিয়ে দু’টি যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন-সিআইআই। মঙ্গলবার সচিবালয়ে বৈঠক...
সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ব্যবসায়ী নেতারা অংশ নিয়েছেন। প্রতিনিধিদলে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ভালো থাকায় বৈদেশিক মুদ্রার মজুত ধরে রাখা গেলেও বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির পথে বড় বাধা জ্বালানি সংকট ও অনিশ্চিত পরিবেশ। আজ বুধবার অর্থনীতির চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে রাজধানীতে...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
গ্যাস অনুসন্ধান না করে আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়াও, নবায়নযোগ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর