এক সপ্তাহে ঢাকা স্টকের মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকার বেশি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম

বিদায়ী সপ্তাহে দেশের দুই শেয়ারবাজারে সূচক পতনের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমেছে। ঢাকার বাজারে ডিএসইএক্স সূচক পৌনে ৩ শতাংশ কমেছে। এ সময় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরও কমেছে। আর ডিএসইর বাজার মূলধন হারিয়েছে সাড়ে ৭ হাজার কোটি টাকা।

বিদায়ী সপ্তাহে ৪ কার্যদিবসই নেতিবাচক ছিল ঢাকার শেয়ারবাজার। সপ্তাহ শেষে, ডিএসইএক্স সূচক কমেছে ১৪১ দশমিক ৫৭ পয়েন্ট। এতে ডিএসইএক্স সূচক আবারো ৪ হাজার পয়েন্টের ঘরে নেমেছে। সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৮৬ পয়েন্টে। কমেছে অন্য দুটি সূচকও।

এ সময় কমেছে লেনদেনের গতিও। বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৫৭ কোটি ৩০ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ২ হাজার ৬২৫ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ৫৬৮ কোটি ২৭ লাখ টাকা।

কমেছে বাজার মূলধনও। সপ্তাহের শুরুতে ডিএসইর বাজারমূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ১৩৩ কোটি ৩৮ লাখ টাকা। শেষ দিনে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৬২ কোটি টাকা। এতে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৭ হাজার ৩৭১ কোটি টাকা, যা প্রায় ১ দশমিক ০৭ শতাংশ কম।

বিদায়ী সপ্তাহে হাতবদলে অংশ নেওয়া ৩৮৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৪৫টির, কমেছে ৩২৫টির এবং অপরিবর্তিত আছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিমটেক্স, দ্বিতীয় খান ব্রাদার্স এবং তৃতীয় অবস্থানে ডমিনেজ।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার শীর্ষে জিল বাংলা, শেয়ার দর বেড়েছে ৬০ শতাংশের বেশি, দ্বিতীয় বিডি থাই ফুড, এবং তৃতীয় অবস্থানে আছে বিডি থাই।

অন্যদিকে, বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক ২৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৭৪৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ৫৭ কোটি ৭৩ লাখ টাকা।

চট্টগ্রামে উপকূলের জাহাজ ভাঙা শিল্প দেশের অর্থনীতিতে নানা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ঘনঘন দুর্ঘটনা, প্রাণহানী আর পরিবেশ বিপর্যয়ের বিষয়টি নিয়ে চিন্তিত খাত সংশ্লিষ্টরা। তারা এখন হিসাব কষছেন জাহাজ...
বৈঠকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিযোগিতা কমিশন প্রতিষ্ঠার পর গত ১০ বছরে এর প্রাতিষ্ঠানিক ব্যয়, কমিশনের মাধ্যমে আদায়কৃত জরিমানার পরিমাণ এবং...
বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে তথ্যপ্রযুক্তি খাত এবং অবকাঠামো বিনিয়োগ নিয়ে দু’টি যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন-সিআইআই। মঙ্গলবার সচিবালয়ে বৈঠক...
নানা প্রতিবন্ধকতার মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। আজ মঙ্গলবার দুপুরে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় নেতা–কর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়ে শহীদ...
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ ছাড়া ১০ জনকে খালাস দেওয়া হয়েছে
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিদুৎ জ্বালানি সরবরাহে বিএনপি সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর