নীলফামারীর এক কলেজ থেকেই মেডিকেলে সুযোগ পেল ৫৩ শিক্ষার্থী

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১০:২১ এএম

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এ বছর ৫৩ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। গতকাল রোববার বিকেলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ পায়। ফলাফলে দেখা যায়, সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে ৫৩ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। 

চলতি বছর কলেজটি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগে ২৬২ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ২৫৫ জন। এর মধ্যে এবার ৫৩ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে মেয়ে ৩৩ জন এবং ছেলে ২০ জন।

এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৪ সালে ৫৩ জন, ২০২৩ সালে ৪২ জন, ২০২২ সালে ৩৯ জন, ২০২১ সালে ৪০ জন, ২০১৯ সালে ৩৬ জন ও ২০১৮ সালে ৩৮ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। কলেজটি থেকে প্রতি বছর উত্তীর্ণ শিক্ষার্থীদের অনেকে মেডিকেল কলেজের পাশাপাশি রুয়েট, কুয়েট ও চুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ। বরাবরই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফল করে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখছে।  

আবুল কালাম আজাদ বলেন, ‘এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতি বছর আশানুরূপ ফলাফল করছে শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে। এ বছর এখন পর্যন্ত ৫৩ জন শিক্ষার্থীর মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার খবর জানা গেছে। এ সংখ্যা আরও বেশি হতে পারে।’

রেকর্ড সংখ্যক শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। প্রতিষ্ঠানটির সাফল্যে প্রশংসা করছেন সবাই।

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা ঘিরে রাজধানীতে বাড়ছে কোচিং বাণিজ্য। বিভিন্ন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা এবং ভর্তি ফি হিসেবে ২ থেকে ৪ হাজার টাকা নেওয়া হচ্ছে। অনলাইনেও রয়েছে...
বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নে নিতে সরকার ৫টি শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মাহ্দী আমিন। কেন্দ্র পরিবর্তন, পুনঃপরীক্ষার সুযোগ ও পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে...
বৈরী আবহাওয়ায় যেসব এইচএসসি পরীক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তারা পরবর্তীতে সুযোগ পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আজ বুধবার সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে...
আজ অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উথাপিত বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা অবগত রয়েছে। বোর্ড...
তিনজন শারীরিক প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি ফুটপাতের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ও কয়েকজন মানুষের ওপর হঠাৎ করেই দেয়ালটি ধসে পড়ে। ঘটনাস্থলে আরও কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছিলেন, যাদের মধ্যে...
ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ঢোকামাত্রই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে আইনগত সহায়তা...
ফাইনালে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় প্রায় এক সপ্তাহ ধরে তদন্ত চালিয়েছে ফিফা। এরপর আর্জেন্টিনার তিন সদস্য- মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস, ডিফেন্ডার নাহুয়েল মলিনা এবং সহকারী কোচ রবার্তো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর