ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১০:৫৬ এএম

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলার চেষ্টার পর ইরানে ব্যাপক হামলা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কেশম দ্বীপে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ফার্স নিউজ এজেন্সির বরাতে আজ এসব তথ্য দিয়েছে আল জাজিরা। প্রতিবেদন বলছে, কেশমের একটি আবাসিক ভবনে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত হয়েছেন।

হরমোজগান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেসের বরাতে ফার্স জানিয়েছে, নিহতদের মধ্যে ছিলেন এক দম্পতি ও তাঁদের দুই বছর বয়সী সন্তান। এছাড়া সাত ও নয় বছর বয়সী আরও দুটি শিশু আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জর্ডানে মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে থাকা জাহাজের ওপর ইরানের চালানো গুলিবর্ষণের জবাবে এই জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর ঠিক আগের দিনই সংঘাতের পরিধি আরও বিস্তৃত হয়। এদিন ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব প্রথমবারের মতো প্রকাশ্যে যৌথ সামরিক অভিযান চালায়।

বিবিসি বলছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের ওপর সামরিক হামলা শুরু করেছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধটি মাত্র কয়েক সপ্তাহ স্থায়ী হবে; কিন্তু এখন তা পাঁচ মাস ধরে চলছে এবং এর কোনো সমাপ্তি দেখা যাচ্ছে না।

বুধবার অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে জানায়, ট্রাম্প সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সৌদি মন্ত্রী জানান, সৌদি আরব উত্তেজনা প্রশমন করতে চায়।

কয়েক দিনের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর আবারও নতুন করে অশান্ত হয়েছে মধ্যপ্রাচ্য। কূটনৈতিক সমাধানের আশায় আলোচনা পুনরায় শুরু হওয়ার আভাস পাওয়ায় উভয় পক্ষই কয়েক দিন ধরে হামলা বন্ধ রেখেছিল। তবে আবার তা শুরু হয়েছে। 

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলার চেষ্টার পর ইরানকে লক্ষ্য করে ব্যাপক হামলা শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
হোয়াইট হাউসে তখন কূটনৈতিক আলোচনার হিসাব-নিকাশ। সবাই ধরেই নিয়েছিল, আপাতত সংঘাত থেমে গেছে। কিন্তু ঠিক সেই সময়ই ঘটে এমন এক ঘটনা, যা মুহূর্তেই বদলে দেয় পুরো চিত্র। কোনো সতর্কবার্তা নয়, কোনো...
ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি বাহিনীর সঙ্গে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ইরাকের সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২০ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ৩২ জন। ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি)...
একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ...
তিনজন শারীরিক প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি ফুটপাতের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ও কয়েকজন মানুষের ওপর হঠাৎ করেই দেয়ালটি ধসে পড়ে। ঘটনাস্থলে আরও কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছিলেন, যাদের মধ্যে...
ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ঢোকামাত্রই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে আইনগত সহায়তা...
ফাইনালে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় প্রায় এক সপ্তাহ ধরে তদন্ত চালিয়েছে ফিফা। এরপর আর্জেন্টিনার তিন সদস্য- মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস, ডিফেন্ডার নাহুয়েল মলিনা এবং সহকারী কোচ রবার্তো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর