রাজধানীতে চলছে দুদিনব্যাপী ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার’

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ পিএম

উচ্চশিক্ষা গ্রহণ ও উন্নত ক্যারিয়ার গঠনের জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য শুক্রবার থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৫’। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই আয়োজন করেছে প্রথম আলো।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদেশে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থী, অভিভাবক ও তরুণ পেশাজীবীদের ভিড়ে মেলা চলছে উৎসবমুখর।

‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’ স্লোগানে আয়োজিত এ মেলা চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই আয়োজনে থাকছে বিদেশে উচ্চশিক্ষা, ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ, ভিসা ও আবেদনসংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য থাকছে একাধিক প্যানেল সেশন, তথ্যবহুল একাডেমিক আলোচনা এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিশেষ অফার।

ব্রিটিশ কাউন্সিল নিবেদিত ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৫’-এর পাওয়ার্ড বাই ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস এবং ব্যাংকিং পার্টনার প্রাইম ব্যাংক। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে সহযোগিতা করছে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড–ক্যাব)।

দেশের শীর্ষস্থানীয় শিক্ষা–পরামর্শক প্রতিষ্ঠানগুলোর স্টল থাকছে এই মেলায়। এর মধ্যে রয়েছে মেইসেস এডুকেশন মিট, সেনজেন এডু লিমিটেড, সিএইচএস এডুকেশন লিমিটেড, টেন মিনিট স্কুল, বিডি এক্সপার্ট এডুকেশন কনসালট্যান্সি, এডুকেশন অ্যাট, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, এনএইচপি, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ, ব্যাকবন লিমিটেড, কোয়েস্ট এডুকেয়ার অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস, ইউনিভার্সাল এডুকেশন, গ্লোবাল ভিশন, ফরেন স্টাডি সল্যুশন, এসটিএস গ্লোবাল এডুকেশন, এডভয়, হক কনসালট্যান্সি, এডুএইড ইমিগ্রেশন সার্ভিসেস ও এডু এইমার্স। এ ছাড়া রয়েছে চরকি, কেএফসি ও প্রথমার স্টল।

দুদিনের এই আয়োজনে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি একাডেমিক সেশন ও প্যানেল আলোচনা। আজ বিকেল ৫টায় ‘এডুকেশন কনসালট্যান্সি উইথ গুগল বাই আলেফ’  বিষয়ে আলোচনা করেন আলেফের (পার্টনার ডিরেক্টর—গুগল) কর্মকর্তা আহসানুর রহমান। সন্ধ্যা ৬টায় ‘স্টাডি অ্যাব্রোড’ শিরোনামে প্যানেল ডিসকাশনে অংশ নেন উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শকরা।

আগামীকাল শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে ‘স্টাডি ইন ইউকে অ্যান্ড ইউরোপ’ শীর্ষক দ্বিতীয় প্যানেল আলোচনা। বিকেল সাড়ে ৪টায় ‘আইইএলটিএস অ্যান্ড স্টাডি অ্যাব্রোড’ বিষয়ে আলোচনা করবেন অনলাইন এডুকেশন কনটেন্ট ক্রিয়েটর মুনজেরিন শহীদ। ‘স্টাডি ইন নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া’ শীর্ষক দিনের শেষ সেশনটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়।

ফেয়ারে ঘুরতে আসা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রওনক জাহান বলেন, ‘আমি ভবিষ্যতে বিদেশে পড়তে যেতে চাই। এখানে এসে এক জায়গায় এতগুলো বিশ্ববিদ্যালয় ও পরামর্শক প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যাচ্ছে, যা আমাদের জন্য খুবই সহায়ক। বিভিন্ন দেশের সুযোগ, স্কলারশিপ ও আবেদন প্রক্রিয়া একসঙ্গে জানার সুযোগ পেয়েছি, এটা সত্যিই দারুণ অভিজ্ঞতা।’

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোও শিক্ষার্থীদের আগ্রহে বেশ সন্তুষ্ট। সেনজেন এডু লিমিটেডের সিইও মনিরুল হক বলেন, ‘প্রথম আলো আয়োজিত এই ফেয়ারটি শিক্ষার্থীদের জন্য দারুণ একটি উদ্যোগ। যারা বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছে, তাদের জন্য এটি এক জায়গায় সব তথ্য জানার সুযোগ তৈরি করেছে। আমরা মনে করি, এমন আয়োজন তরুণদের সিদ্ধান্ত নিতে আত্মবিশ্বাসী করে তুলবে।’

ফেয়ারে অংশ নেওয়া আরেক প্রতিষ্ঠান স্টাডি অ্যাব্রোড উইথ মেইসেসের ম্যানেজিং পার্টনার ও চিফ কাউন্সেলর রুহাম মনজুর বলেন, ‘আমরা ইউকে, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র—এই ছয়টি দেশে প্রায় তিনশ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছি। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে তোলা। যারা সত্যিকারের পড়াশোনা করতে চায়, তারা যেন এই ফেয়ারের স্টলগুলো ঘুরে দেখে সঠিক সিদ্ধান্ত নেয়। আশা করি, এই আয়োজন শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।’

এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষা–পরামর্শক ও অংশগ্রহণকারী সংস্থাগুলো দর্শনার্থীদের স্কলারশিপ, ভর্তি–প্রক্রিয়া, ভিসা ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে সরাসরি দিকনির্দেশনা দিচ্ছেন। শিক্ষার্থীদের ভিড়ে স্টলগুলোতে চলছে প্রাণবন্ত আলোচনা, কাউন্সেলিং ও তথ্যবিনিময়।

এর পাশাপাশি www.studyabroadfair.pro ওয়েবসাইটে চলবে ১০ দিনব্যাপী আয়োজন। থাকছে অনলাইন কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ। শিক্ষার্থীরা অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের বুথে প্রবেশ করে তথ্য নিতে এবং সরাসরি প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২৭ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষাটি (পত্রকোড: ২১২১০৯ - নতুন সিলেবাস) অনিবার্য কারণবশত...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ওঠার পর হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত দুই শিক্ষার্থীই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকতেন।
সেপ্টেম্বরে যুক্তরাজ্যের পথে পা বাড়াচ্ছেন এক হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী। স্বপ্ন একটাই- বিশ্বমানের শিক্ষা, নতুন অভিজ্ঞতা আর আন্তর্জাতিক ক্যারিয়ারের পথে এগিয়ে যাওয়া। কিন্তু কেন প্রতিবছর বাড়ছে...
এবার এসএসসিতে ৯ শিক্ষা বোর্ডের ৩০০টির বেশি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি। বেশিরভাগই গ্রামাঞ্চলের এসব বিদ্যালয়ে শিক্ষক সংকট, অনিয়মিত উপস্থিতি ও মেধাবীদের অন্যত্র চলে যাওয়ায় ফল খারাপ হয়েছে...
চাঁদপুর শহরের এস কে শিল্পালয়ের স্বত্ত্বাধিকারী ও স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস তার পরিবারসহ ১০ দিন ধরে লাপাত্তা। পরিবারের অন্য সদস্যরা হলেন—তার স্ত্রী রিমি দাস, বড় ছেলে প্রিয়ম দাস ও ছোট ছেলে রুপম দাস।...
৩৯ মাসে বন্ডের সুদহার সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ১৫ বছর মেয়াদি বন্ডের সুদহার কমে ৯ দশমিক ১০ এবং ২০ বছর মেয়াদি বন্ডে ৯ দশমিক ১৩ শতাংশে নেমেছে। 
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন। বেলা তিনটা থেকে অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে তোলা হবে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া, জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়াসহ বেশ কয়েকটি...
সিগারেটের বিভিন্ন মূল্যস্তরের মধ্যে দামের সামঞ্জস্যহীনতায় দেশে ধূমপানের হার কমার পরিবর্তে ভোক্তাদের সস্তা ব্র্যান্ডে চলে যাওয়ার প্রবণতা বাড়ছে। এতে একদিকে তামাক নিয়ন্ত্রণ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর