২৪ ঘণ্টা পর মুক্ত জবির ভিসিসহ কর্মকর্তারা

জবি শিক্ষক সমিতি ২০তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫) শিক্ষার্থীদের সঙ্গে মৌখিকভাবে ভাতার বিষয়ে আগামীকাল মঙ্গলবার আলোচনা করার আশ্বাস দিয়েছে। এরপরই আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসন ভবনের তালা খুলে দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবরুদ্ধ উপাচার্য মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমীনসহ কর্মকর্তাতের মুক্ত করে দেয়।

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:১০ এএম

আবাসিক ভাতার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য (ভিসি) ও প্রক্টরসহ কয়েকজন কর্মকর্তাকে প্রায় ২৪ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর মুক্তি দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির হস্তক্ষেপে মুক্তি মেলে তাদের।

জানা যায়, জবি শিক্ষক সমিতি ২০তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫) শিক্ষার্থীদের সঙ্গে মৌখিকভাবে ভাতার বিষয়ে আগামীকাল মঙ্গলবার আলোচনা করার আশ্বাস দিয়েছে। এরপরই আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসন ভবনের তালা খুলে দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবরুদ্ধ উপাচার্য মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমীনসহ কর্মকর্তাতের মুক্ত করে দেয়। প্রায় ২৪ ঘণ্টা পর মুক্ত হলেন তারা।

গতকাল রোববার সকাল থেকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিল শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, আবাসিক ভাতার তালিকায় ২০২৪-২৫ সেশনের ২০তম ব্যাচ অন্তর্ভুক্ত থাকলেও তাদের প্রথম কিস্তি বাদ দেওয়া হয়েছে।

এই সেশনের ১৯৮৩ জন আবাসন ভাতার আওত্তাভুক্ত থাকলেও না দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এর জেরে রোববার সকালে প্রশাসনিক ভবনে ভিসি ও প্রক্টরসহ বেশ কয়েকজনকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা।

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

সরকার যে কোনো মূল্যে দেশের পরিবর্তন আনতে চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর...
সাংবাদিকদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং পেশাগত যোগাযোগ সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’। ইংরেজিসহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ তৈরি করতে এ...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের স্থগিত হওয়া অনার্স ১ম বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্থগিত হওয়া এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শর্ট ভিডিও এবং দর্শকের পরিবর্তিত অভ্যাস সাংবাদিকতার ধরন দ্রুত বদলে দিচ্ছে। তবে প্রযুক্তি ও প্ল্যাটফর্ম বদলালেও সাংবাদিকতার মূল দায়িত্ব। তবে একই থাকছে তথ্য যাচাই, সত্যতা,...
বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন নিয়ে চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) তিন দিনের প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নিতে আসা কর্মীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি...
রাজধানীর রায়েরবাজারে ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্বাস উদ্দিন চিশতীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর শাকিল নামে একজনকে আটক করেছে পুলিশ।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ১৬৮ জনের। মৃতদের মধ্যে মৌলভীবাজার ও সুনামগঞ্জের বাসিন্দা রয়েছেন।
এর আগে রোনালদো শেষ বার ৪-০ গোলের হার দেখেছিলেন ২০২২ সালের আগস্টে। তখন রোনালদোর গায়ে ম্যান ইউনাইটেডের জার্সি। ব্রেন্টেফোর্ড সেবার রোনালদোদের এক হালি গোলের লজ্জায় ডুবিয়েছিল। এবার নাসরের জার্সিতে সেই...
লোডিং...

এলাকার খবর