পরীক্ষা কেন্দ্র থাকবে সিসি ক্যামেরার আওতায়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, এসএসসি পরীক্ষার সব কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। নকল বন্ধ ও পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড ও শিক্ষকদের।

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৮:১৪ এএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, এসএসসি পরীক্ষা আসন্ন। প্রতিটা কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। শুধু পরিক্ষার সময়ই নয়, প্রতিটা প্রতিষ্ঠান ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে যেন থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে মনিটরিং করা যায়।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে শিক্ষা বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

আলোচনা সভায় শিক্ষা মন্ত্রী কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি এইচএসসি পরীক্ষার বিগত বছর গুলোর ফলাফল নিয়ে বোর্ড কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা করেন। এ সময় তিনি কর্মকর্তা ও শিক্ষকদের নকল বন্ধের বিষয়ে কঠোর হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশনা দেন।
 
শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এর আগের কয়েক বছরের ক্রমাগত ফলাফলের তুলনায় গতবছর হঠাৎ ফলাফলে পাসের হার অনেক কমে গিয়েছে। হতে পারে সে বছরগুলোতে নকলের প্রবণতা কিংবা কোনো অনিয়ম ছিল। তাই নকল বন্ধ করতে বোর্ড কর্মকর্তা ও শিক্ষকদের সবচেয়ে বেশি সতর্ক হতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়াসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা।

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বন্যা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 
পদার্থবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রশ্নে ভুল রেখে লাখো এইচএসসি পরীক্ষার্থীর ভবিষ্যৎ ছেলেখেলা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস)...
আজ অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উথাপিত বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা অবগত রয়েছে। বোর্ড...
ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও দেশের অধিকাংশ অঞ্চলে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। দুর্যোগের...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর