তনু হত্যায় গ্রেপ্তার সাবেক সেনা সদস্য ফের কারাগারে 

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩৯ পিএম

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারের পর শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে হাফিজুর রহমানকে কুমিল্লার আদালতে হাজির করে পিবিআই। এ সময় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান। 

এর আগে, গত ২ আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে জামিন দেন। পরে ৪ আগস্ট তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিনাদেশ ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করেন এবং হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে হাফিজুর আত্মসমর্পণ না করায় শনিবার তাকে কেরানীগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করে পিবিআই। 

গ্রেপ্তারের পর শনিবার বিকেলে তাকে কুমিল্লার ৫নং আমলি আদালতে হাজির করা হয় এ সময় বিচারক তৈয়বুর রহমান আসামি হাফিজুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। 

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের একটি ঝোঁপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। চলতি বছরের ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। এরপর ২ আগস্ট জামিন পেয়ে ৪ আগস্ট মুক্তি পাওয়ার পর দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেন হাফিজুর রহমান।

মেহেরপুরের গাংনীতে মাইন সাদৃশ বস্তুর বেশ কয়েকটি বক্স পাওয়া গেছে। মাইন সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল এসে ঘিরে রেখেছে গাংনী থানা পুলিশ। আজ শনিবার সকালে স্থানীয়রা এগুলো দেখতে পায়। 
পঞ্চগড়ের সাতমেরা সীমান্তে বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনার জেরে এক ভারতীয় বাংলাদেশ অংশে আসামাত্রই তাকে আটক করেছে সীমান্তের লোকজন। শনিবার সকালে কাঁটাতারের...
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি জনপদে বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের। আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা না থাকায়, বৃষ্টির পানি ধরে রাখতে প্রাচীন পদ্ধতি অবলম্বন করছেন স্থানীয় জুমচাষিরা। বাঁশ আর...
ভুক্তভোগীর অভিযোগ, গত ৬ আগস্ট দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শালথী গ্রামের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে, তার স্ত্রী ফিরোজা আক্তার ও জুলেখাকে মারধর করে আহত করা হয়।...
আজ দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের এএসআই সোহেল রানা ও এসআই রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেপ্তারি...
ইলিশের ভরা মৌসুমেও রাজধানীর বাজারে কাঙ্ক্ষিত পরিমাণ ও আকারের মিলছে না ইলিশ। সরবরাহ কম হওয়ায় বাজারে বেড়েছে দামও। এতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন ইলিশের স্বাদ থেকে। গত বছরের চেয়ে এবার ইলিশের দৈনিক...
দীর্ঘ তিন দশক ধরে চলচ্চিত্রাঙ্গনে সবচেয়ে আলোচিত ঘটনা চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু। সেই ঘটনার এক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রিজভী আহমেদ ওরফে ফরহাদ। সেসময় তিনি রাজসাক্ষী হয়ে নায়কের মৃত্যুতে কয়েকজনের...
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি বলেছেন, ‘বর্তমান সময়ে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদীয়মান প্রযুক্তিতে দক্ষ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর