ক্ষুদে গণিতবিদদের নিয়ে বাইসিসের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট’

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে আয়োজিত হয়েছে ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’। বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটির (বাইসিস) উদ্যোগে এবং কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে ইন্টারন্যাশনাল ম্যাথ জিনিয়াস অলিম্পিয়াডের (ইমগো) জাতীয় বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের আফটার স্কুল প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের গ্রাজুয়েশন প্রদান করা হয়।

শুক্রবার বিকেল ৪টায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি এবং দেশে গণিত অলিম্পিয়াড আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুনির হাসান। বিশেষ অতিথি ছিলেন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) নির্বাহী সদস্য মোহাম্মদ কাওছার উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিডজানার সিইও ও বাইসিসের সভাপতি মোসাদ্দেক হোসেন।

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ম্যাথ জিনিয়াস অলিম্পিয়াড (ইমগো) ২০২৬-এর ন্যাশনাল সিলেকশন রাউন্ডে বিজয়ী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের গাণিতিক দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা যাচাইয়ের মাধ্যমে নির্বাচিত করা হয় চূড়ান্ত প্রতিযোগীদের।

আয়োজকরা জানান, জাতীয় বাছাই পর্বে নির্বাচিত শিক্ষার্থীরা আগামী জানুয়ারি ২০২৭ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ইমগো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে তারা।

পুরস্কার বিতরণী ছাড়াও উৎসবে শিক্ষার্থীদের জন্য গণিত অলিম্পিয়াড ও রোবোটিকস বিষয়ে বিশেষ সেশনের আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের বিজ্ঞান, প্রযুক্তি, গণিত ও উদ্ভাবনী কার্যক্রমের প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে কিডজানার সিইও মোসাদ্দেক হোসেন প্রতিষ্ঠানটির লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরে বলেন, বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিগত জ্ঞান ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে কিডজানা শিক্ষামূলক উদ্যোগ হিসেবে কাজ করছে। প্রতিটি শিশুর মধ্যেই সৃষ্টিশীল মানুষ, চিন্তাবিদ ও ভবিষ্যৎ উদ্ভাবক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা বিকশিত করতে আনন্দময়, হাতে-কলমে ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের এমন সাফল্য ও আয়োজনকে স্বাগত জানান তারা।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে। অনলাইনে আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আজ বৃহস্পতিবার...
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ ডিসেম্বর শুরু হবে...
দেশের সব বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আজ বুধবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত নির্দেশনায় এ কথা বলা হয়।
শিক্ষকদের আরও দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণের প্রয়োজন বলে মন্তব্য করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার রাজধানীতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ জনে।  একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী। 
বাংলাদেশের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
শনিবার রাজধানীতে আয়োজিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে আসার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে ২ জন গ্রাম পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। সমাবেশস্থলে আসার পথে অতিরিক্ত গরমে...
আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন ধাক্কা খেলেন চিত্রনায়িকা পরী মণি। এবার সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পড়লেন...
লোডিং...
```html ```

এলাকার খবর