এক ইনিংসেই যত রেকর্ড ভাঙলেন হৃদয়

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

অভিষেক হয়েছে মাত্র দুই টেস্ট আগে। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলছেন, আর তাতেই নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এখন থেকে সাকিব-তামিম-মুশফিকেরও ওপর থাকবে তাওহীদ হৃদয়ের নাম।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক এখন হৃদয়। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন ২৪২ রানের অপরাজিত ইনিংস। আর তাতেই টপকে গেছেন মুশফিকুর রহিমের ২১৯ রানের রেকর্ড।

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ডাবল সেঞ্চুরিয়ান হৃদয়। সাকিব-তামিম-মুশফিকের সঙ্গে ডাবল সেঞ্চুরির ক্লাবে নিজের নাম লেখালেও একটি জায়গায় সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি।

নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার হৃদয়। ২২ চার, ১১ ছক্কায় হৃদয়ের ২৪২ রানের ইনিংসের বিশেষত্ব অনেক।

আগের টেস্টেই বাজে শট খেলে আউট হয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন হৃদয়। প্রশ্ন উঠেছিল তার ব্যাটিং এপ্রোচ নিয়ে। কিন্তু পরের টেস্টকে হৃদয় বেছে নিলেন সমালোচনার জবাব দেওয়ার মঞ্চ হিসেবে।

হৃদয় শুধু সমালোচনার জবাবই দেননি, নিজ দলকে বড় বিপর্যয় থেকে টেনে তুলেছেন। ১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিল, তখনই হৃদয় একা লড়াই চালিয়ে দলের সংগ্রহ নিয়ে গেছেন ৩৮৬ রানে।

হৃদয়ের এমন ইনিংসে রেকর্ড হয়েছে একাধিক। ১১ ছক্কায় এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের মালিক এখন তিনি। এর আগে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ৭ ছক্কা ছিল তামিম ইকবালের। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তামিম।

হৃদয়ের ১১ ছক্কা টেস্টের ইতিহাসে এক ইনিংসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর আগে ইনিংসে ১১ ছক্কা ছিল ছয়জনের। সর্বোচ্চ ১২টি করে ছক্কা আছে পাকিস্তানের ওয়াসিম আকরাম ও ভারতের জয়সোয়ালের।

হৃদয়ের ২৪২* রানের ইনিংসে ৩৮৬ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটে ৭ রান তুলতেই আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হয়ে যায়। এখনো ২৩ রানে পিছিয়ে ক্যারবিয়ানরা। 

টেস্ট ক্রিকেটে ৫ উইকেট পাওয়া যেন অভ্যাসে পরিণত করেছেন হাসান মাহমুদ। পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাতে ৫ উইকেট পেয়েছেন আগেই। শুধু ঘরের মাঠেই ছিল অপ্রাপ্তি। এবার সিলেটে সেই আক্ষেপের...
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচের পর থেকেই আলোচনায় গুভমান গিল। অনেকেই হয়ত ভাবছেন মাঠের পারফরম্যান্সের কারণে গিল আলোচনায়। আপনার ধারণা ভুল, গিল মূলত আলোচনায় একটি বিশেষ যন্ত্রের জন্য। ভারতের...
সিলেট টেস্টকে সামনে রেখে একাদশ নির্বাচন ও উইকেট নিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন সামি। তাঁর মতে, বাংলাদেশের পেসাররা সাম্প্রতিক সময়ে বেশ ভালো সাফল্য এনে দিয়েছেন।...
বৈচিত্র্যময় বোলিং, গতিতে ভিন্নতা এবং ডেথ ওভারে কার্যকারিতার জন্য মোস্তাফিজকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ সবসময়ই তুঙ্গে। তবে এর আগে আইপিএল, পিএসএলসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের লিগে খেললেও কখনো...
আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন ধাক্কা খেলেন চিত্রনায়িকা পরী মণি। এবার সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পড়লেন...
একদিকে ব্যাংক ঋণের উচ্চ সুদহার ও নির্মাণসামগ্রীর চড়া দাম। অন্যদিকে, মূল্যস্ফীতির চাপে কমেছে মানুষের ক্রয় ক্ষমতা। খাবার, বাসাভাড়া, চিকিৎসা সব খাতেই বাড়তি খরচ সামলাতে গিয়ে কমছে সঞ্চয়। এসবের প্রভাবে...
সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধী চক্র ‘আবু লাল গ্রুপের’ প্রধান আবু লালকে (৪০) হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
লোডিং...
```html ```

এলাকার খবর