‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ে যেভাবে বদলে গেছেন মাহি

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:৫০ পিএম

মাহিয়া মাহির রাজনীতি নিয়ে অনেক জায়গাতেই চলে আলোচনা। অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার নেশায় এখন মাঠে-ঘাটে চষে বেড়াচ্ছেন নায়িকা। যার প্রমাণ মেলে তাঁর ফেসবুকে। আর ইতোমধ্যেই তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে মনোনয়নও চাইবেন।  

মাহি ভক্তদের মনে এখনও একটি প্রশ্ন বারবার উঁকিঝুঁকি দেয়; রাজনীতিতে কেন নাম লেখালেন এই নায়িকা? বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন মাহি। জানালেন, একটি বইয়ের এমন কিছু পেয়েছিলেন, যাতে তাঁর জীবনের গতিপথ বদলে গেছে।
মাহি বলেন, ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটা পড়েছি। আর সেখান থেকেই আমার আত্মবিশ্বাস অনেক দৃঢ় হয়। একজন মানুষ সবকিছুকে সাইডে রেখে নিজেকে দেশের জন্য উৎসর্গ করে দিয়েছেন। সব ধরনের ত্যাগ স্বীকার করেছেন! তাঁর এই উপলব্ধি থেকেই বঙ্গবন্ধুর প্রতি আমি অনেক দুর্বল হয়ে পড়ি। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের মানুষদের পাশে দাঁড়ানোর বিষয়টি আমাকে অসম্ভব মুগ্ধ করে। দেশের মানুষদের জন্য আমিও কিছু করতে চাই। আর সে কারণে রাজনীতিতে নাম লিখেছি।’’

মাহি আরও বললেন, ‘অনেক আগে থেকেই আমি রাজনীতি করি। তবে মানুষ জানতে পেরেছে এখন। কারণ এখন আমি কথা বলি বা আমার কাজ প্রকাশ করি। কিন্তু আমি অনেক আগে থেকেই মানুষের সেবা করতাম। তাঁদের প্রয়োজন মিটানোর চেষ্টা করতাম। আমি সবসময় দেখেছি, আমার এলাকার মানুষ কিছুটা পিছিয়ে রয়েছে, বঞ্চিত হয়েছে। তাই আমি তাঁদের পাশে দাঁড়াতে চেয়েছি। কিন্তু পাশে দাঁড়াতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে আমাকে। তাই রাজনীতিতে আসা। আমার চেষ্টা থাকবে আজীবন তাঁদের জন্য কাজ করে যাওয়ার। এমনকি আমার এলাকার জনগণ আমাকে খুব সাদরে গ্রহণ করছে।’

‘অগ্নিকন্যা’খ্যাত এই নায়িকা জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ এই দুই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি। সেই লক্ষ্যে বিভিন্ন সভা-সমাবেশ কিংবা গণসংযোগ-প্রচারণায় অংশ নিচ্ছেন মাহি। 

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ঘিরে পুরোনো সেই অডিও ফাঁসের ঘটনা আবারও আলোচনায় এসেছে। এ বিষয়ে সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি দীর্ঘ ভিডিওবার্তায় তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং সাবেক তথ্য ও...
ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর স্ত্রী, চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানান। আর নায়কের এ মন্তব্য ঘিরে...
জুলাই গণঅভ্যুত্থানের পর চুপিসারে দেশ ছেড়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। সেখান থেকে সামাজিকমাধ্যমে দেওয়া তাঁর এক স্ট্যাটাস অনুরাগীদের নজর কেড়েছে।...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ (২০ মার্চ) ঢাকার রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে গান পরিবেশন করবেন। ঢাকায় নাগরিক উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ঈদ উৎসবের প্রথম দিনের...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর