ক্যাটরিনা পুরাই বুলেট, বললেন ভিকি 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম

বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল। প্রেম চলাকালে এই জুটিকে কটাক্ষ করতে ছাড়েননি নিন্দুকেরা। তবে তাতে থোড়াই কেয়ার! নিন্দুকের মুখে ছাই দিয়ে দিব্যি সংসার করছেন এই যুগল। তাঁদের প্রেম নিয়ে বলিপাড়ায় যতোই ফিসফাস থাকুক না কেন, বিয়ের আগে কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনার কেউই। তবে বিয়ের পরে এই অবস্থা পাল্টেছে অনেকাংশে। মাঝেমধ্যেই গণমাধ্যমের মুখোমুখি হন ভিকি কৌশল।

শোনা যায়, বিয়ের পর থেকে ভিকির সিনেমা নির্বাচনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন ক্যাটরিনা। স্ত্রীকে নাকি বড্ড ভয় পান অভিনেতা! বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে—সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি নাকি জানিয়েছেন, ক্যাটরিনা বড্ড খুঁতখুঁতে! শুধু তাই নয় ভীষণ নির্মমও। কোনো রাখঢাখ না রেখেই বলে ফেলেন সব কিছু। ভিকির সমালোচনা করতে নাকি তাঁর স্ত্রীর জুড়ি মেলা ভার। 

নিন্দুকের মুখে ছাই দিয়ে দিব্যি সংসার করছেন এই যুগল। ছবি: ফেসবুক/ক্যাটরিনাওই সাক্ষাৎকারে অভিনেতা জানালেন, ক্যাটরিনা যেন বুলেটের মতো, স্ত্রীর ভয়ে কাঁটা হয়ে থাকেন ভিকি! বললেন, ‘আসলে আমাকে যেমন কাজে সাহায্য করে ক্যাট, তেমনই কিছু ভুল হলেই এমন সমালোচনা করবে যে, তাতে কোনো রাখঢাখ থাকে না। বড্ড খুঁতখুঁতে। এই বিষয়ে ও বেশ নির্মম। রেখেঢেকে কিছু বলে না।’

ভিকি আরও জানান, ‌ক্যাটরিনা তাঁর সবচেয়ে সৎ ও আপোষহীন সমালোচক। ব্যাখ্যা করে বললেন, ‘ক্যাট আমার সবচেয়ে বড় সমালোচক, খুবই নিষ্ঠুর এক সমালোচক। আত্মীয়স্বজন বা আমার বাবা-মাও কোনটা ভালো, কোনটা মন্দ সে বিষয়ে সত্যটা বলে। কিন্তু সেখানে থাকে নরম সুর। এ ক্ষেত্রে ক্যাটরিনা একদম স্পষ্টবাদী, পুরাই বুলেট! কোনো কিছু ভালো লাগলে সেটা বলে, তবে ভালো না লাগলে মুখের ওপর বলে দেয় সোজাসুজি।’

স্ত্রী ক্যাটরিনার স্বভাব নিয়ে এর আগেও মুখে খুলেছেন ভিকি কৌশল। তিনি জানিয়েছিলেন, বাড়িতে কে কোন পোশাক পরছে, সেই নিয়ে খবরদারি করার স্বভাব রয়েছে ক্যাটরিনার।

এক মাসের বেশি সময় ধরে অপেক্ষা। মাতৃত্বের স্বাদ পেলেও সন্তানের নাম কিংবা কোনও ছবি প্রকাশ্যে আনেননি ক্যাটরিনা কাইফ। একইভাবে চুপ ছিলেন তাঁর স্বামী, বলিউড তারকা ভিকি কৌশলও। তাই ভক্তদের কৌতূহল দিনে দিনে...
মাসখানেক ধরেই বলিউডে ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন। সম্প্রতি বেবি বাম্প নিয়ে একটি বিজ্ঞাপনের শুটিং সেট থেকে ফাঁস হয়েছিল অন্তঃসত্ত্বা ক্যাটরিনার ছবি। এবার ভক্তদের সঙ্গে আদুরে ছবি শেয়ার করে সুখবর...
বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। ২০২১ সালে রাজস্থানের সওয়াই মাধোপুরে সিক্স সেন্সেস রিসোর্ট ফোর্ট বারওয়ারায় তাঁদের বিয়ের পর থেকেই অনুরাগীদের আগ্রহ...
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল। অনেকদিন ধরেই জল্পনা চলছে—শিগগিরই তাঁরা জনক-জননী হতে চলেছেন। এবার সেই খবরই চূড়ান্ত। ইতিমধ্যেই নাকি প্রথম সন্তানকে স্বাগত জানানোর...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর