ভারতীয় ওটিটিতে সেরাদের তালিকায় জয়া

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম

কয়েক বছর ধরেই চলচ্চিত্রাঙ্গনে ওটিটির জোয়ার। সাস্প্রতিক কালে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো আরও এগিয়ে গেছে ভারতে। প্রায়ই ওটিটি কনটেন্ট ছাড়িয়ে যাচ্ছে সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমাকেও। ২০২৩ সালে মুক্তি পাওয়া ওয়েব কনটেন্ট বাছাই করে সেরা পারফরম্যান্সের একটি তালিকা প্রস্তুত করেছে ভারতের স্বনামধন্য গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। আর এতে গৌরবের সঙ্গে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের জয়া আহসান। সম্প্রতি মুক্তি পাওয়া ‘কড়ক সিং’ ছবি সুবাদেই এই প্রাপ্তি যোগ হয়েছে এই অভিনেত্রীর মুকুটে। 

গত ৮ ডিসেম্বর ‘কড়ক সিং’ মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এতে জয়ার বিপরীতে অভিনয় করেন বলিউডের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। মুক্তির পর ছবিটি নিয়ে সমালোচক ও দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া পেলেও জয়া আহসান তাঁর নিজের জায়গায় ঠিকই বাজিমাত করেছেন। প্রকাশিত বিভিন্ন রিভিউ তেমনটাই বলছে।  

সেরা পারফরম্যান্সের ভিত্তিতে তালিকাটি প্রস্তুত করেছে হিন্দুস্তান টাইমস। ছবি: সংগৃহীত

‘আউটস্ট্যান্ডিং অন ওটিটি: ব্রেকআউট পারফরম্যান্স’ শিরোনামে শনিবার (২৩ ডিসেম্বর) একটি প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। সেখানেই প্রথম ও বড় ছবিটি রাখা হয়েছে জয়া আহসানের। ফিচারটিতে অভিনেত্রীর মন্তব্য, ‘এটা পরিচ্ছন্ন ও বিভিন্ন ধাপের একটি চরিত্র, আমার স্বাচ্ছন্দ্যের বাইরের বলতে পারেন। যদি এটা দর্শকের ভালো লাগে, তাহলে আমার জন্য অবশ্যই অনেক বড় ব্যাপার। কেউ কেউ বলেছেন, আমার পর্দায় উপস্থিতি আরেকটু বেশি হতে পারতো; তবে আমার মনে হয় চরিত্রটা বেশ শক্তিশালী। আমি এখন এরকমই নতুন কিছুর খোঁজে আছি।’

জয়া আহসান ছাড়াও এই তালিকায় জায়গা করে নিয়েছেন আম্রুতা সুভাষ (লাস্ট স্টোরিজ ২), চিন্তন আর (রাচ ক্লাস), সুভিন্দর পাল (ভিকি কোহরা), রাজশ্রী দেশপাণ্ডে (ট্রায়াল বাই ফায়ার), সুকান্ত গোয়েল (কালা পানি), ভুবন আরোরা (ফারজি), সিদ্ধান্ত গুপ্তা (জুবিলি) ও গগব দেব রায়ার (স্ক্যাম ২০০৩)।

প্রসঙ্গত, থ্রিলার ঘরানার ছবি ‘কড়ক সিং’। এতে পঙ্কজ-জয়ার ছাড়াও আছেন সানজানা সাঙ্ঘি, পার্বতী থিরুবতুর মতো তারকারা। 

এদিকে, চলতি বছর নেটফ্লিক্স দিয়ে বলিউডে অভিষেক করেছেন বাংলাদেশের আরেক অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিশাল ভরদ্বাজের নির্মাণে তিনি কাজ করেছেন ‘খুফিয়া’ ওয়েব ফিল্মে। সেই সুবাদে সম্প্রতি সিনেমাবিষয়ক প্ল্যাটফর্ম ‘ফিল্ম কম্প্যানিয়ন’-এর তৈরি করা ‘কুলেস্ট হিরোইনস অব দ্য ইয়ার’ তালিকায় জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর