এবার বাংলাদেশে হৃতিকের ‘ফাইটার’?

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১১:৩৪ এএম

এবার বাংলাদেশে আসছেন হৃতিক রোশন! না, সশরীরে নয়; সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে তাঁর আসন্ন ছবি ‌‌‘ফাইটার’। আর এ সিনেমা দিয়েই প্রথমবার জুটি হিসেবে পর্দায় আবির্ভূত হচ্ছেন হৃতিক-দীপিকা। সব ঠিক থাকলে, বিশ্বের সঙ্গে একই দিনে আগামী ২৫ জানুয়ারি এ দেশেও মুক্তি পাচ্ছে ছবিটি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন।  

শুধু তা-ই নয়, এর মাধ্যমে প্রথম কোনো হিন্দি ছবি থ্রিডি ভার্সনে দেখার সুযোগ মিলবে দর্শকদের। বর্তমানে অনন্য মামুন অবস্থান করছেন ভারতে। সেখান থেকেই সিনেমাটির মুক্তির ব্যাপারে আশাবাদ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বললেন, ‘এই প্রথম বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি ছবি থ্রিডি ও টুডি একসাথে উপভোগ করার সুযোগ পাবেন।’

এর আগে বাংলাদেশে মুক্তি পেয়েছিল বলিউডের ‘পাঠান’, ‘জওয়ান’, ‘অ্যানিম্যাল’ ও ‘ডানকি’। পশ্চিমবঙ্গে মোশাররফ করিম অভিনীত ‘হুব্বা’ সিনেমাটিরও ঢাকায় মুক্তির কথা রয়েছে।

এদিকে, কদিন আগেই মুক্তি পেয়েছে ফাইটার সিনেমার টিজার। অ্যাকশনে ভরপুর টিজারে মুগ্ধ হয়েছেন দর্শক। এ সিনেমায় হৃতিক অভিনয় করছেন স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে। অনিল গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকি ও দীপিকা রয়েছেন স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায়।  

ফাইটার প্রযোজনা করেছে ভায়াকম১৮ মোশন পিকচার্স। পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তাঁর সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। সিনেমাটিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

মুম্বাইয়ের শিবাজী পার্কে পুলিশের একটি ভ্যানের সামনে এক তরুণীর দাঁড়িয়ে থাকার ছবি রাতারাতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই শুরু হয় আলোচনা—কে এই তরুণী? পরে জানা যায়, তিনি ২৭ বছর বয়সী...
বর্ষীয়ান অভিনেতা-নাট্যকার মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স...
শুক্রবার থেকে দেশজুড়ে শুরু হতে যাচ্ছে এক দারুণ সিনেম্যাটিক উৎসব। ঢাকার দর্শকের মাঝে নতুন উন্মাদনা ছড়িয়ে দিতে সিনেপ্লেক্সের পর্দায় একই দিনে মুক্তি পেতে যাচ্ছে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা সম্পূর্ণ...
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো উৎসবের প্রতিযোগিতা বিভাগ অরিজোন্তি-তে জায়গা করে নিয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ মানুষ ভোট দেন কি না, সংসদ সদস্যদের ভূমিকা, ৯০ দিনের...
রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। মেয়াদ শেষ হওয়ার দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন। শুক্রবারই তাঁর পদত্যাগপত্র পৌঁছেছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে।
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে। বর্তমান সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের...
লোডিং...

এলাকার খবর