আমিরের মেয়ের রিসিপশনে গিয়ে ‘জয় শ্রীরাম’ ধ্বনি কঙ্গনার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৯:০২ পিএম

‘লাল সিং চাড্ডা’ সিনেমা মক্তির আগে আমির খানকে জাত-ধর্ম তুলে কটাক্ষ করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। বলেছিলেন, ‘‘পিকের’ মতো হিন্দুফোবিক সিনেমা বানিয়ে কিংবা ভারতকে অসহ্য দেশের তকমা দিয়েও আমির খান অনেক সিনেমা হিট করেছেন। তাই দয়া করে ধর্ম-দর্শন কপচানো বন্ধ করুন।’ এমনকি কিরণ রাওকে পরোক্ষভাবে ‘দেশদ্রোহী’ বলেও কটাক্ষ করেছিলেন অভিনেত্রী।

সেই কঙ্গনা এবার হাজির আমির খানের মেয়ে ইরা খানের বিবাহোত্তর সংবর্ধনায়। আর গিয়েই বাঁধালেন আরেক গোল। দিয়ে বসলেন ‘জয় শ্রীরাম’ ধ্বনি। 

১৩ জানুয়ারি, শনিবার মুম্বাইয়ের বিকেসি জিও সেন্টারে আমির খানকন্যার গ্র্যান্ড রিসিপশন হয়ে গেল। শাহরুখ খান, সালমান খান-সহ সিংহভাগ বলিউড তারকাকে দেখা গেল সেই হাইপ্রোফাইল পার্টিতে। সেখানে ছিলেন কঙ্গনাও। সবুজ কার্পেটে দাঁড়িয়েই পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে ‘জয় শ্রীরাম’ বলে অভিবাদন জানালেন কঙ্গনা। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত এখন নেটপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে।

প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের খুলে দেওয়া হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা স্বঘোষিত ভারতীয় দল বিজেপিপন্থী অভিনেত্রীরও। তার প্রাক্কালেই আমির খানের মেয়ের বিয়েতে এসে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিলেন কঙ্গনা।

তবে বিষয়টি আমিরের ‘পিকে’র বিরুদ্ধে তার প্রতিবাদ কিনা তা খোলাসা করেননি অভিনেত্রী। 

এদিকে, ২২ জানুয়ারি ভারতের অযোধ্যার রামমন্দিরে বিনোদন দুনিয়ার বহু তারকারা আমন্ত্রিত। জানা যাচ্ছে, বলিউড থেকে আমন্ত্রিত অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অনুপম খের, অক্ষয় কুমার, রজনীকান্ত, সঞ্জয়লীলা বানশালি, রণবীর কাপুর, আলিয়া ভাট, অজয় দেবগন, সানি দেওল, টাইগার শ্রফ, আয়ুষ্মান খুরানাসহ আরও অনেকে। তবে শুধু বলিপাড়া থেকেই নয়, আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণী তারকাদেরও। 

উল্লেখ্য, ২০১৯-এর ৯ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট অযোধ্যার এ জমিতে রাম মন্দির নির্মাণের জন্য বরাদ্দ করে, ১৯৯২-এর ৬ ডিসেম্বর পর্যন্ত যা বাবরি মসজিদ ছিল। শীর্ষ আদালত সেদিন মসজিদ তৈরির জন্য অযোধ্যা শহরেই বিকল্প জমি বরাদ্দ করার নির্দেশ দেয়। সেই রায় অনুযায়ী ২২ জানুয়ারি বাবরি মসজিদের স্থানে উদ্বোধন হচ্ছে রামমন্দির।

২০০৯ সালে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর থেকেই একটি জনপ্রিয় ধারণা চালু আছে—সিনেমার প্রধান চরিত্র র‌্যাঞ্চো বা ফুংসুখ ওয়াংড়ু আসলে বিখ্যাত প্রকৌশলী ও...
বিয়ের পর নতুন জীবন শুরু করেছেন বলিউড সুপারস্টার আমির খান ও গৌরি স্প্র্যাট। আনুষ্ঠানিকতার এক সপ্তাহ না পেরোতেই তারা পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। তবে এটি শুধু নবদম্পতির মধুচন্দ্রিমা নয়, তাদের সঙ্গে...
কয়েকদিন ধরেই আলোচনায় আমির খানের তৃতীয় বিয়ে। সম্প্রতি এক ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরি স্প্র্যাটের সঙ্গে আইনী বিয়ে সেরেছেন বলিউডের এই অভিনেতা। অনুরাগীমহলে যখন তাঁর বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই, তখন বজরং...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
চলতি বছর না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর