সংসদ বিল থেকে গানের লিরিক্স: কঙ্গনার মুখে যত মোদি-স্তুতি

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০১:৫৪ পিএম

অনেক দিনের গুঞ্জন সত্যি হলো অবশেষে। রাজনীতির মাঠে পা রাখলেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’খ্যাত কঙ্গনা রনৌত। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন তিনি। হিমাচলের মান্ডি কেন্দ্র থেকে ভোটে লড়বেন অভিনেত্রী। তবে এই মনোনয়ন পাওয়ার আগে থেকেই বিভিন্ন সময়ে বিজেপি তথা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কঙ্গনা।

বিজেপি যখন সংসদে নারীদের সংরক্ষণ বিল পাস করে তখন দলটির ভূয়সী প্রশংসা করেছিলেন এই অভিনেত্রী। তিনি বলেছিলেন, ‘বিজেপি আজ অন্য যেকোনো বিল আনতে পারত। কিন্তু তারা নারীদের স্বাবলম্বী হওয়ার বিষয়টাকে জোর দিয়েছে। এতে তাদের ভাবনা বোঝা যাচ্ছে।’ 

গত বছর জি২০ সম্মেলনে নরেন্দ্র মোদি যখন ছাত্র ও তাদের পরিবারের সঙ্গে দেখা করেন, তখন দলটির তরফে প্রকাশ্যে এসেছিল একটি ভিডিও। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও শেয়ার করে চলতি বছরের জানুয়ারিতে অভিনেত্রী লিখেছিলেন, ‘কী সুন্দর সহজ-সরলভাবে তিনি (মোদি) শিশুদের মনের সমস্যার কথা বুঝে যান। তার সমাধান বের করে আনেন।’ 

এ ঘটনাটিও গত বছরের। মদ খাওয়ার সময় কী করা উচিত—এমন একটি মন্তব্য করে চরম কটাক্ষের শিকার হয়েছিলেন নরেন্দ্র মোদি। এ সময়ও তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বলিউড কুইন। তিনি লিখেছিলেন, ‘কলিযুগ যেন মানুষের মাথায় চড়ে বসেছে। যে মানুষটা কখনও মাংস খাননি, ধূমপান করেননি, মদ খাননি তাঁকেও সবাই মিলে ছোট করতে চাইছে। তিনি মদের গ্লাস ধরে হাওয়ায় ঘোরাতে পারেন না বলে তাঁকে কথা শোনানো হচ্ছে!’

গত বছর মুক্তি পায় নরেন্দ্র মোদির লেখা গান ‘গরবো’। তখনও তাঁর প্রশংসায় মেতেছিলেন অভিনেত্রী। লিখেছিলেন, ‘কী সুন্দর। নরেন্দ্র মোদির কবিতা, গান বা গল্প বলার ধরন সবসময় মন ছুঁয়ে যায়। মন ভালো হয়ে যায় আমাদের হিরোদের এভাবে শিল্পে মন দিতে দেখলে।’ 

চলতি বছরের জানুয়ারিতে আরও একবার মোদির প্রশংসা করেছিলেন কঙ্গনা। প্রধানমন্ত্রীকে নিয়ে তাঁর ভাষ্য, ‘আমরা সবাই জানি মোদিজি আমাদেরই একজন। তবুও কি তাঁকে বিশেষ করে তোলে? তাঁর উদ্দেশ্য, বুদ্ধি ও কাজ তাঁকে অন্য সবার থেকে আলাদা করে দেয়।’

এদিকে, সম্প্রতি বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে কঙ্গনা বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার আদর্শ। সেই কারণেই পদ্ম শিবিরের প্রতি এক ধরনের ভালোলাগা, ভালোবাসা তৈরি হয়েছে। ২০১৪ সালে প্রথম বাবার মুখে নরেন্দ্র মোদির কথা শুনেছিলাম। সেই সময় মোদি-মেনিয়া আমার পরিবারকেও স্পর্শ করেছিল। শুধু মোদির কারণেই আমাদের কংগ্রেসি পরিবার গেরুয়া শিবিরকে সমর্থন করা শুরু করে। এরপর নিজেও দেখেছি, মোদি কীভাবে সর্বস্তরের মানুষের সঙ্গে সহজেই মিশে যান। কত অনায়াসে তৈরি করে নেন সংযোগ। তাই এই নেতাকে আদর্শ মেনে রাজনীতিতে আসা ও নির্বাচনে অংশ নিতে চাওয়া।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল মিয়া। বৃহস্পতিবার রাতে সাউথ আফ্রিকা সময় রাত সাড়ে ১১টার দিকে এ...
দুটি রাডারের তথ্য নিয়ে চলছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজ। কক্সাবাজার ও খেপুপাড়ার রাডার অকার্যকর থাকায় গভীর সমুদ্রের তথ্য সরাসরি পাওয়া যাচ্ছে না। তবে গাণিতিক মডেল ও আড়াই শতাধিক সয়ংক্রিয় স্টেশনের...
চট্টগ্রাম নগরীর খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছে।
লোডিং...

এলাকার খবর