সবাইকে ছাড়িয়ে তৃপ্তি হলেন সেরা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:১২ পিএম

বলিউড সিনেমা ‘অ্যানিমেল’র মাধ্যমে আলোচনায় উঠে এসেছিলেন তরুণ অভিনেত্রী তৃপ্তি দিমরি। চারদিকে ছড়িয়ে পড়েছিল তাঁর রূপের প্রশংসা। নেটিজেনদের কাছে তিনি জাতীয় ক্রাশ! এবার এই অভিনেত্রীর মুকুটে আরও এক নতুন পালক। সংগীত-চলচ্চিত্রের তথ্যভিত্তিক ওয়েবসাইট আইএমডিবি’র সর্বাধিক জনপ্রিয় ভারতীয় তারকার জরিপে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

বিশ্বব্যাপী আইএমডিবি’র মাসিক ২৫০ মিলিয়ন দর্শকের কাছ থেকে প্রকৃত পেজ ভিউ অনুসরণ করে বার্ষিক এই জরিপ পরিচালনা করা হয়েছে। যেখানে ফুটে উঠেছে ভারতের বিনোদন অঙ্গনে প্রতিষ্ঠিত পারফর্মার এবং উদীয়মান প্রতিভার সম্মিলিত চিত্র।

চলতি বছর মুক্তি পাওয়া ‘ব্যাড নিউজ’, ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’, ‘ভুল ভুলাইয়া ৩’—এই তিন ছবির কৃতিত্বেই জনপ্রিয়তার শিখরে তৃপ্তি।

অন্যদিকে, সর্বাধিক জনপ্রিয় ভারতীয় তারকার এই তালিকায় তৃপ্তির পরই দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ‘কাল্কি ২৮৯৮ এডি’, ‘ফাইটার’ ও ‘সিংঘাম এগেইন’ চলচ্চিত্রের জন্যই দীপিকার প্রতি আগ্রহী হয়েছেন দর্শক।

এ তালিকার তৃতীয় স্থানে ঈশান খাট্টার, চারে শাহরুখ খান। পঞ্চম ও ষষ্ঠ হিসেবে জায়গা পেয়েছেন শোভিতা ধুলিপালা ও শর্বরী। সেরা দশের বাকি চারটি স্থানে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, সামান্থা রুথ প্রভু, আলিয়া ভাট ও প্রভাস।

আইএমডিবি’র ভারতের প্রধান ইয়ামিনি পাটোদিয়া বলেন, ‘এই তালিকা ভারতীয় বিনোদন জগতের গতিশীল চালচিত্রকে তুলে ধরে।’

যোগ করে আরও বলেন, ‘আমাদের বার্ষিক তালিকা বিশ্বব্যাপী দর্শকদের ক্রমবর্ধমান আগ্রহকে প্রতিফলিত করে। শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো কিংবদন্তি তারকারা তৃপ্তি দিমরি ও শর্বরীর মতো উদীয়মান প্রতিভাদের পাশাপাশি কীভাবে ভক্তদের মোহিত করে চলেছেন, তা-ও প্রকাশ করে।’

সূত্র: ভ্যারাইটি

দীর্ঘ প্রতীক্ষার পর ওটিটি প্ল্যাটফর্মে উন্মুক্ত হচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের ওয়েব সিরিজ ‘অ্যানি’। যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। শিগগির ওটিটি...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের এটি চতুর্থ সিনেম। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। আর তাঁর নায়িকা...
শৈশবের এক ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন স্কুলজীবনে বুলিংয়ের মতো মানসিক নিপীড়নে শিকার হওয়ার গল্প। ইয়াশ রোহান বলেন, ‘আমার...
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের অবশেষে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তার বাংলাদেশে কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার সেই...
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে হামলা ও মারধরের অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক। আদালত অভিযোগটি তদন্তের...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জগন্নাথ...
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে ডিজিটাল ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সরকার সবার জন্য সমান ডিজিটাল সুযোগ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আগামী ৩ অক্টোবর ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর