শাহরুখের বাংলোয় ‌‘বেআইনি’ কাজ, তদন্তে প্রশাসন

আপডেট : ২১ জুন ২০২৫, ০১:৪৪ পিএম

বেশ কয়েক মাস ধরেই বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এর সংস্কার কাজ চলছে। বৃহন্মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত এই বাংলোর সংস্কারের সময় উপকূলীয় অঞ্চলের নিয়মবিধি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। এই বেআইনি নির্মাণের অভিযোগে শুক্রবার (২০ জুন) মান্নাত পরিদর্শনে গিয়েছিল পরিবেশ দপ্তর ও মুম্বাই পৌর কর্তৃপক্ষ।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ১৯১৪ সালে তৈরি হয় মুম্বাইয়ের অন্যতম আবাসন ভবন মান্নাত। সেখানেই এখন সপরিবারে বসবাস করেন শাহরুখ-গৌরী। সম্প্রতি সংস্কার কাজ শুরু হলে তাঁরা অন্যত্র উঠেছেন। বর্তমানে মান্নাতের অ্য়ানেক্স বিল্ডিংয়ের আরও ২টি নতুন তলা বাড়ানো হচ্ছে।

মুম্বাইয়ের পরিবেশকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মান্নাত নির্মাণে উপকূলীয় অঞ্চলের নিয়মবিধি মানা হয়নি। অভিযোগকারীদের দাবি, মান্নাতের অ্যানেক্স বিল্ডিংটি আরব সাগর উপকূলের খুব কাছে তৈরি করা হয়েছে, যা উপকূলীয় বাস্তুতন্ত্রের জন্য ক্ষতিকর। এ ছাড়াও অন্যান্য বিষয়েও মানা হচ্ছে না নিয়ম!

সপরিবারে মান্নাতেই বসবাস করেন শাহরুখ-গৌরী। ছবি: সংগৃহীত

বন বিভাগের একজন কর্মকর্তা পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‌‘সংস্কারের অনুমতি সম্পর্কে অভিযোগ পেয়ে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করা হবে এবং শিগগিরই তা জমা দেওয়া হবে।’

তদন্তকারী কর্মকর্তা ওয়াই পি সিং বলেন, ‘আবাসন নিয়ম ভেঙেছেন কিং খান। কারণ মান্নাত আটতলা করার কোনো অনুমতি ছিল না। পরিবর্তে ১২টি বিলাসবহুল ফ্ল্যাট তৈরির কথা ছিল, সেই নিয়মও নাকি মানা হয়নি। বৃহন্মুম্বাই পৌরসভা কর্তৃপক্ষের সায় না থাকলে এই কাজ করা সম্ভব নয়।’

তবে কিং খানের পরিবারের তরফে নিয়ম না মানার অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, ‘মহারাষ্ট্র উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সংস্কার কাজ শুরু হয়েছে।’

প্রসঙ্গত, তারকাদের বিরুদ্ধে মাঝেমধ্যেই পদক্ষেপ গ্রহণ করে থাকে বৃহন্মুম্বাই পৌরসভা। বেশির ভাগ ক্ষেত্রেই তাঁরা বেআইনি নির্মাণ করছেন বা পুরনো ভবন সংস্কারের ক্ষেত্রে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন বলে অভিযোগ ওঠে। এই তালিকায় কঙ্গনা রনৌত থেকে অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী—এমন অনেকেই রয়েছেন। এবার শাহরুখ খানের পালা! এখন তদন্ত শেষে পরিদর্শনকারী কর্মকর্তারা কী রিপোর্ট জমা দেন, সেটাই দেখার বিষয়।

সূত্র: বলিউড হাঙ্গামা

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর