গায়ের রং দুধসাদা নয় বলে ছবি থেকে বাদ, মুখ খুললেন বাণী

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৯:০০ এএম

গায়ের রং দুধসাদা না হওয়ায় সিনেমা থেকে প্রত্যাখ্য়াত হয়েছিলেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানালেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, স্রেফ গায়ের রং ফর্সা নয় বলে ছবি হাতছাড়া হয়েছে।

বাণী জানান, বলিউডে টিকে থাকা মুখের কথা নয়। বিশেষ করে কেউ যদি বাইরে থেকে আসেন, তখন তাঁকে বিস্তর টানাপোড়েনের মধ্যদিয়ে যেতে হয়।

প্রত্যাখ্য়াত হওয়ার বিষয়ে অভিনেত্রী বলেন, ‘মুখের উপর না বললেও, অন্যের মাধ্যমে আমার কাছে বার্তা এসে পৌঁছায়। একজন নির্মাতা একবার বলেন, একটি চরিত্র পাওয়ার জন্য় যা প্রয়োজন, ততটা ফর্সা নই আমি। তিনি বলেছিলেন, আমি দুধসাদা ফর্সা নই।’

তবে প্রত্যাখ্যান সত্ত্বেও এই বিষয়ে অভিনেত্রী কখনও হীনম্মন্যতায় ভোগেননি বলেও জানান। তাঁর ভাষ্য, ‘আমি নিজেকে বুঝিয়েছিলাম। বলেছিলাম, অভিনয়ের জন্য যদি এটাই (গায়ের রং) মাপকাঠি হয়, তাহলে ওই ছবিতে কাজ করতে চাই না। তিনি দুধসাদা বা ফেয়ার অ্যান্ড লাভলি নায়িকা খুঁজে নিক। নিজের জন্য ভালো নির্মাতা খুঁজে নেব আমি। অনেক আগে এই ঘটনা ঘটে। ওই পরিচালক মুম্বাইয়েরও নন।’

শুধু গায়ের রং নিয়েই নয়, শরীর নিয়ে এখনও তাঁকে সমালোচনার শিকার হতে হয়—এমনটা জানিয়ে ‘বেফিকরে’খ্যাত অভিনেত্রী বলেন, ‘অনেকেই বলেন আমার ওজন বাড়ানো উচিত। কারণ মানুষ নাকি কাঠখোট্টা নারী শরীর পছন্দ করেন না। কিন্তু আমার তো নিজেকে এভাবেই পছন্দ! আমি নিজেকে পাল্টাতে চাইনি। আমি ফিট, সুস্থ। এসব কথা সাধারণত মনে দাগ কাটে না। এসব ভালো উপদেশ বলেও মনে হয় না আমার। আমার নিজেকে ঠিক মনে হয়। নিজে যেমন, সেভাবেই নিজেকে পছন্দ করি।’

প্রসঙ্গত, বলিউড অভিনেত্রীদের অনেকে মাঝেমধ্যেই সৌন্দর্যের মাপকাঠি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে বলে মুখ খুলেছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন বাণী কাপুরও। এমনকি তিনি নাক ও থুতনিতে অস্ত্রোপচার করেছেন বলেও গুঞ্জন রয়েছে। কম কটাক্ষ শুনতে হয়নি এ বিষয়েও!

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর