পৃথিবীর সবচেয়ে ধনী ও সর্বোচ্চ সাবস্কাইবারযুক্ত ইউটিউবার জিমি ডোনাল্ডসন, যিনি বিশ্বজুড়ে পরিচিত মিস্টারবিস্ট নামে, আবারও ইন্টারনেট কাঁপালেন। তবে এবার কোনও চ্যালেঞ্জ বা বিশাল অঙ্কের দান নয়, একটি ছবির মাধ্যমে।
ছবিটিতে দেখা গেছে, মিস্টারবিস্ট একসঙ্গে রয়েছেন বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, সালমান খান ও আমির খানের সঙ্গে!
জানা গেছে, ছবিটি সৌদি আরবের এক বিশেষ অনুষ্ঠানে তোলা। সেই ছবিটি মিস্টারবিস্ট নিজেই নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে শেয়ার করেছেন। ছবিতে শাহরুখ ও সালমান খান পরেছেন ক্লাসিক স্যুট, আর আমির খান হাজির হয়েছেন স্টাইলিশ ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে। মিস্টারবিস্ট নিজেও ছিলেন খানদের সঙ্গে মানানসই ‘অল ব্ল্যাক’ লুকে।
আরও চমক দিয়েছেন তিনি ছবির ক্যাপশনে—‘হে ইন্ডিয়া, আমাদের কি একসঙ্গে কিছু করা উচিত?’
এই এক লাইনের বার্তাই নেটদুনিয়ায় আগুন ধরিয়ে দিয়েছে। ভক্তদের ধারণা, হয়তো আসছে মিস্টারবিস্ট ও তিন খানের বিশাল কোনও সহযোগী প্রজেক্ট বা ভিডিও!


প্রেম ভাঙল টম ক্রুজ-আনা ডে আরমাসের, বাতিল ‘স্পেস ওয়েডিং’র স্বপ্ন
