গ্যাস সংকটে বড় অংকের ক্ষতির মুখে শিল্পখাত

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১০:২৪ পিএম

গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেশের শিল্প-কারখানাগুলোর উৎপাদন ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্প মালিকদের দাবি, গ্যাস সংকটে উৎপাদন অর্ধেকে নেমেছে। সংকট দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারানোসহ বড় ধরনের আর্থিক লোকসানের আশঙ্কা করছেন তারা। অন্যদিকে, গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান বিশেষজ্ঞদের।  

মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দেশের শিল্প খাতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর ফলে দেশের প্রায় ৪০ শতাংশ শিল্প-কারখানার উৎপাদন আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। 

কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪ হাজার মিলিয়ন ঘনফুট জাতীয় চাহিদার বিপরীতে, রিগ্যাসিফাইড এলএনজি উৎপাদন ৪৫০-৫৫০ মিলিয়ন ঘনফুট কমেছে। ফলে শিল্প-কারখানার গ্যাসের চাপ স্বাভাবিক পরিচালন সীমা ১০ থেকে ১৫ পিএসআই থেকে কমে প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছে। দেশে বর্তমানে সরবরাহ আছে ২ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। ফলে চাহিদার বিপরীতে ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৯০০ মিলিয়ন ঘনফুটে।

গ্যাস সংকটে শিল্প কারখানাগুলো সক্ষমতার অর্ধেকও উৎপাদন করতে পারছে না। ফলে ক্রয়াদেশ বাতিল ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারানোসহ বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা

ইয়ন নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হাসান বলেন, 'সময়মতো জাহাজীকরণ করতে না পারলে ব্যবস্থা টিকিয়ে রাখা আমাদের জন্য দুষ্কর হয়ে যাবে এবং বায়ারও চলে যাবে। আমাদের উৎপাদন কমে গেছে।'

টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, 'আমাদের গ্যাস-বিদ্যুৎ এগুলো একটু ঠিক করে নিয়ে এসে ব্যবসা করার একটা পরিবেশ তৈরি করার...কাজ চলছে। অনেক কিছু আমাদের অনুকূলে নেই। তো ওগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে, ওগুলো নিয়েও আমরা আলোচনা করবো। তো সবতো এক রাতে শেষ হবে না... আমার বিশ্বাস একটা একটা করে সমস্যার সমাধান হবে।'  

বিশ্লেষকদের মতে, আমদানিকৃত এলএনজির ওপর অতিরিক্ত নির্ভরতা দেশের শিল্পকে ঝুঁকিতে ফেলেছে। তাই নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলন বৃদ্ধি এবং স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরামর্শ তাঁদের।

জ্বালানি বিশেষজ্ঞ শফিকুল আলম বলেন, 'নবায়নযোগ্য জ্বালানি অবশ্যই এখন ফিন্যান্সিয়ালি ভায়াবল এবং আমাদের জন্য এটা দ্রুততার সাথে এক্সপান্ড করা উচিত। আরেকটি বিষয় হচ্ছে, ইলেকট্রিফিকেশনের দিকেও যাওয়া। এই যে ট্রান্সপোর্ট সেক্টরে যে সমস্যা হচ্ছে, আমাদের পর্যায়ক্রমে ইলেকট্রিক ভেহিকলের দিকেও যেতে হবে।' 

এদিকে, সম্পতি ব্যবসায়ীদের সাথে বৈঠকে, শিল্পখাতের গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চট্টগ্রামে এস আলম গ্রুপের মালিকানাধীন ১১টি শিল্পকারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে চাকরি হারিয়েছেন অন্তত সাড়ে ৪ হাজার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক। এর আগে...
চলমান গ্যাস সংকটের মধ্যেই জাতীয় গ্রিডে রিগ্যাসিফাইড এলএনজি সরবরাহ দিনে আরও ১০০ মিলিয়ন ঘনফুট কমছে। সম্প্রতি তিতাসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। এবার ভরিতে সর্বোচ্চ বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শুক্রবার নতুন দর নির্ধারণ করেছে।
ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে বাংলা কিউআরের মাধ্যমে ক্ষুদ্র মার্চেন্টদের লেনদেনে সার্ভিস চার্জ থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ১০০ কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করা হচ্ছে। পাশাপাশি...
নতুন বাংলাদেশ নির্মাণে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সরকারের নীতিনির্ধারকরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা বলেন, গণতন্ত্র,...
রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির...
বর্তমান বিধিনিষেধের কারণে চট্টগ্রাম বন্দরে জট বাড়ছে এবং দেশের বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। সম্প্রতি অর্থ...
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছে, সহকারী শিক্ষকরা চাকরিতে যোগদানের পর পেশাগত প্রশিক্ষণ নেবেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর