নাসিরুদ্দিনকে কেন ‘শিয়াল’ সম্বোধন কঙ্গনার?

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১২:০৮ পিএম

শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে বাকযুদ্ধে জড়িয়েছেন নাসিরুদ্দিন শাহ ও পীযূষ মিশ্র। এবার সেই বিতর্কে যোগ দিলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রনৌত। ভারতে নিট দুর্নীতি নিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের সময়ে জনপ্রিয় তারকাদের ‘নীরব’ থাকা নিয়ে সমালোচনা করেছিলেন নাসিরুদ্দিন শাহ। বলিউডের একাংশকে ‘মুখে হাড় নিয়ে ঘেউ ঘেউ করতে না পারা কুকুর’-এর সঙ্গে তুলনা করেছিলেন তিনি, এরপরই মূলত নাসিরুদ্দিন-পীযূষের মধ্যে বাগবিতণ্ডার সূত্রপাত।

তারকাদের উদ্দেশে নাসিরুদ্দিন বলেছিলেন, ‘তাদের বিবেক যখন বলবে, তখনই তারা প্রতিবাদ করবে। একটা কথা আছে না, মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না।’ 

বর্ষীয়ান অভিনেতার এই মন্তব্যের কড়া সমালোচনা করেন পীযূষ। তাঁর প্রশ্ন, ‘প্রতিবাদী’ নাসিরুদ্দিন ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনের ক্ষেত্রে চুপ কেন? 

সামাজিকমাধ্যমে নাসিরুদ্দিনকে নিয়ে অভিনেতা-গায়ক পীযূষের মন্তব্য পুনরায় পোস্ট করেছেন কঙ্গনা। ক্যাপশনে তিনি লেখেন, ‘সত্যিটা হলো আমরা প্রত্যেকেই কারও না কারও পোষা। আমি গর্বিত যে আমি সেই বাড়িটিকেই (দেশ) রক্ষা করি, যে বাড়ির খাবার আমি খাই। কিন্তু নাসিরুদ্দিন সাহেব এই দেশের খাবার খান, কিন্তু অন্য দেশের হয়ে লড়াই করেন।’

নাসিরুদ্দিনের ‘কুকুর’ মন্তব্যের রেশ টেনে কঙ্গনার আরও বলেন, ‘‘আজকের দিনে কুকুর ডাক শোনা তো প্রশংসার। কারণ বিশ্বাসযোগ্যতা আর মিষ্টি স্বভাব সত্যিই খুব বিরল। আমি নাসিরুদ্দিনের মতো ‘শিয়াল’ হওয়ার চেয়ে কুকুর হতেই বেশি পছন্দ করব।’’

দিল্লির যন্তর-মন্তরের পর ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে রাজপথে নেমেছে যুবসমাজ। সোমবার (১০ আগস্ট) তাদের ‘বিধানসভা অভিযান’ কর্মসূচিতে বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। রাজধানী রাঁচি রীতিমতো এক রণক্ষেত্রে পরিণত হয়।

অন্যদিকে, শিক্ষার্থীদের মিছিলে লাঠিচার্জের প্রতিবাদে গতকাল ‘ঝাড়খণ্ড বন্ধ’ কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন বিজেপি। একইসঙ্গে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবিও জানিয়েছে দলটি।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর