কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা বললেন সাবা

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১০:০০ এএম

বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সেই জল্পনা সরাসরি উড়িয়ে দিয়েছেন তাঁর স্বামী সাইফ আলি খানের বোন সাবা আলি খান। একই সঙ্গে কারিনার ব্যক্তিগত বিষয় নিয়ে অযথা গুঞ্জন না ছড়ানোর অনুরোধও করেছেন তিনি।

সম্প্রতি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় কারিনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির একটি নির্দিষ্ট ক্যামেরা অ্যাঙ্গেল দেখে নেটিজেনদের একাংশের ধারণা হয়, অভিনেত্রী সম্ভবত অন্তঃসত্ত্বা। এরপরই শুরু হয় নানা আলোচনা।

বিষয়টি নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানান সাবা। তাঁর দাবি, ভিডিওটির ভুল অ্যাঙ্গেলের কারণেই এমন ধারণা তৈরি হয়েছে।

সাবা লেখেন, ‘খারাপ অ্যাঙ্গেলের দিন! কীভাবে সবাই এত বড় সিদ্ধান্তে পৌঁছে গেলেন? তিনি বিমানবন্দর থেকে বের হয়েছেন, দেখতে বেশ স্টাইলিশ, পরিপাটি ও স্লিম ছিলেন। আর আজ জিম থেকেও বের হয়েছেন। ব্যস, এটুকুই!’

এরপর ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা না করার আহ্বান জানিয়ে সাবা আরও লেখেন, তিনি তাঁর বোন সোহা আলি খানকে দ্বিতীয় সন্তান নেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছেন। তবে এই মন্তব্যের জন্য সোহা তাঁকে ‘মেরে ফেলবেন’ বলেও মজা করেন তিনি।

কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন তাঁর টিমও নাকচ করেছে। ‘এইচটি সিটি’-কে কারিনার টিম জানিয়েছে, অভিনেত্রী অন্তঃসত্ত্বা নন।

কারিনা ও সাইফ আলি খানের দুই সন্তান—তৈমুর আলি খান ও জেহ আলি খান। অন্যদিকে সাবার বোন সোহা আলি খান ও অভিনেতা কুনাল খেমুর একমাত্র মেয়ে ইনায়া।

কাজের ক্ষেত্রে সামনে কারিনাকে দেখা যাবে পরিচালক মেঘনা গুলজারের ‘দায়রা’ সিনেমায়। এতে তাঁর সঙ্গে অভিনয় করছেন পৃথ্বীরাজ সুকুমারন। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে অপরাধ, বিচার ও শাস্তির পাশাপাশি জনমত কীভাবে মানুষের ধারণাকে প্রভাবিত করে, সেই বিষয়টিও তুলে ধরা হবে। আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা। ৫৩ বছর বয়সী এই...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
নব্বইয়ের দশক। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখা, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখা, ভিউকার্ড সংগ্রহ, ক্যাসেট প্লেয়ারে গান শোনা কিংবা রেডিওতে পছন্দের অনুষ্ঠানের জন্য...
টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’। এবার অন্তর্জালে প্রকাশ পেয়েছে পুরো গান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত ভিডিওটি প্রকাশের পর এর...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। আজ রোববার সকালে সচিবালয়ে এ মন্তব্য করেন তিনি।
ভারতকে বাদ দিয়ে গঙ্গা ব্যারাজ হলে সফলতার চেয়ে জটিলতার শঙ্কা বেশি নদী গবেষকদের। নদী অববাহিকায় ভারত, চীন ও নেপালকে নিয়ে যৌথ পানি ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছেন তারা। গতকাল শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ...
কিন্তু ডারউইন থেকে ম্যাকাই- ভেন্যু পরিবর্তন হলেও লিটনের অবস্থার পরিবর্তন হলো না। ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দুই ইনিংসে ব্যাটিং করে দুবারই ডাক মারলেন লিটন। অস্ট্রেলিয়ায় খেলা ৩ ইনিংসেই...
ভারত থেকে আনা আধুনিক ২০টি ব্রডগেজ বগি এ মাসেই যুক্ত হচ্ছে যাত্রীবাহী রেলের বহরে। এসব কোচ পাবনা ও খুলনা রুটের ট্রেনে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিব রশিদ। তবে দেশে যাত্রী সেবা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর