কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি, লাল কার্ড বাতিল কাভান সুলিভানের

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১১:২৮ এএম

গত বৃহস্পতিবার ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। ২-২ গোলে ড্র হওয়া ওই ম্যাচে লাল কার্ড দেখেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। এছাড়া ওই ম্যাচ আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়েছিল। বড় ভাই কুইন সুলিভানের ঘাড়ের পেছনের অংশে চড় মেরেছিলেন লিওনেল মেসি।

এ দুটি ঘটনারই তদন্ত করেছে লিগ কর্তৃপক্ষ। এরপর কাভান সুলিভানের লাক কার্ড প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর কুইন সুলিভানকে চড় দেওয়ার ঘটনায় জরিমানা করা হয়েছে মেসিকে। শুধু আর্জেন্টাইন অধিনায়কই নন, জরিমানা করা হয়েছে মায়ামির আরেক তারকা ইয়ান ফ্রে-কেও। তিনিও সুলিভানের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইএসপিএন।

তবে ঠিক মেসি কিংবা ইয়ান ফ্রে-কে ঠিক কত পরিমাণ জরিমানা করা হয়েছে, সেই অঙ্ক প্রকাশ করেনি এমএলএস কর্তৃপক্ষ। লিগ জানিয়েছে, তাদের স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে সুলিভানের শাস্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, ম্যাচের এক পর্যায়ে মেসির সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল কুইন সুলিভানের। সে সময় তিনি সুলিভানের ঘাড়ের পেছনের অংশে চড় দিয়েছিলেন। আর ম্যাচের যোগ করা সময়ে কুইন সুলিভান বক্সে ঢোকার সময় ফাউলের শিকার হন। এ সময় ইয়ান ফ্রে-র সঙ্গে ধাক্কাধাক্কি হয় তাঁর। এক পর্যায়ে সুলিভানের ঘাড়ের ওপর পা তুলে দেন ফ্রে, সুলিভান উঠে দাঁড়াতে গেলে পড়ে যান ফ্রে।

ওই ঘটনায় কুইন সুলিভানের ছোট ভাই কাভান সুলিভান মায়ামির ইয়ানিক ব্রাইটের সঙ্গে বিতর্কে জড়ান। পরে রেফারি দুজনকেই লাল কার্ড দেখান। তবে এমএলএস জানিয়েছে, স্বাধীন পর্যালোচনা কমিটির সুপারিশের পর কাভান সুলিভানের লাল কার্ড বাতিল করা হয়েছে এবং তাঁর যে এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল, সেটিও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

রিয়াদের বিপক্ষে এ ম্যাচে রোনালদো মাঠে নামেন ৬২ মিনিটে। ততক্ষণে নাসর এগিয়ে ৩-০ ব্যবধানে। ম্যাচের ৮৩ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন রোনালদো। তাতেই রেকর্ডে উঠে যায় তাঁর নাম। প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫...
তবে সেই শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন (২৬) রানে পেরিয়ে ৬ উইকেটে ৩৫ রানে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। তবে এখনো আরেকটা লজ্জা এড়ানো বাকি। টেস্টে এর আগে এক ইনিংসে...
গত ১৩৯ বছরে কোনো দল অস্ট্রেলিয়ায় গিয়ে একাধিক ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করতে পারেনি! সেই ১৮৮৭ সালে সিডনিতে সর্বশেষ ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল অজিরা। তারপর...
হোয়াইটওয়াশ এড়ানোর সেই মিশনে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন জেইক ওয়েদারাল্ড। পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ম্যাট রেনশ। টেস্ট শুরুর একদিন আগেই...
কলকাতার হোটেলে আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে পৌঁছেছে। আসবে আরও ৫ বাংলাদেশির মরদেহ। কলকাতার পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ড হিমঘর থেকে সড়কপথে সীমান্তে পৌঁছাবে মরদেহবাহী...
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা যেসব কারণে বা‌তিল হ‌তে পা‌রে, তা জা‌নি‌য়ে‌ছে ঢাকায় অবস্থিত মা‌র্কিন দূতাবাস। শ‌নিবার সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে মার্কিন দূতাবাসের এক পো‌স্টে এ সংক্রান্ত...
জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের কয়েল স্প্রিং ও বডি ভেঙে বিকল হয়ে পড়েছে। এতে উত্তর অঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় কেউ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর