সেলিব্রেটি লিগের জন্য আবারও মাঠে তারকারা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১০:৪৫ এএম

অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে সাময়িকভাবে স্থগিত হওয়া সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) আবারও শুরু হচ্ছে। বন্ধ ঘোষণার দুই দিন পর আজ (৩ অক্টোবর) সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় আয়োজক প্রতিষ্ঠান জি নেক্সট ও টুর্নামেন্টের আট দলের আট অধিনায়কের বৈঠকে সর্বসম্মতিক্রমে ম্যাচ শুরুর সিদ্ধান্ত হয়েছে।

বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন জি নেক্সটের সদস্য অর্নিল হাসান।

তিনি বলেন, ‘সাময়িকভাবে স্থগিত করার দিনই তিনটি অপশনের কথা বলা হয়েছিল। এর মধ্যে একটি হলো খেলা চালু করা। জি নেক্সটের তরফ থেকে আট অধিনায়কের সঙ্গে আলোচনা হয়েছে। প্রায় দুই ঘণ্টা বিষয়টি নিয়ে কথা বলার পর এ সিদ্ধান্ত হয়। ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে যেকোনো এক দিন টুর্নামেন্টের বাকি ম্যাচের আয়োজন করা হবে।’

সেলিব্রেটি ক্রিকেট লিগে বিনোদন অঙ্গনের তারকাদের বেশ উৎসাহ-উদ্দীপনায় ক্রিকেটীয় লড়াইয়ে দেখা গেছে। কিন্তু গ্রুপ পর্বের ম্যাচে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলা শুরু হয়। ম্যাচ শেষে গত শুক্রবার রাত সাড়ে ১১টায় পর আবারও উত্তেজিত হয়ে পড়ে দুই দলের সতীর্থরা, যা একটা পর্যায়ে মারামারিতে রূপ নেয়। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও চিত্রনায়ক শরীফুল রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ আনেন চিত্রনায়িকা রাজ রিপা।

সিসিএল আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি হঠাৎ করেই মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তবে ভিডিও ফুটেজ থেকে দোষীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা তথা মামলা করা হয়েছে। লিগের সবগুলো দলের অধিনায়কের সম্মতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আয়োজকরা। 

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
চার বছর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক অভিযানে বনানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। এলিট ফোর্স র‍্যাবের পক্ষ থেকে সেই সময় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...
বিশ্বকাপ ফুটবলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বাসে ভাসছেন শোবিজ তারকারা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে বেশ উন্মাদনায় রয়েছেন অনুরাগীরা।
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা (মেস) থেকে উচ্ছ্বাস কর্মকার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেশে বাল্যবিবাহ রোধে আইন আছে, চলছে সচেতনতা কার্যক্রমও। তারপরও থামছে না এই সামাজিক ব্যাধি। পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের সাম্প্রতিক জরিপ বলছে, দেশে ৫৬ শতাংশ মেয়ের বিয়ে হয় ১৮ বছরের আগে।...
রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
ইনফান্তিনোর অধীনে ফুটবল শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন লা লিগা সভাপতি। একই সঙ্গে ফিফা যে আগামী বিশ্বকাপ ৬৪ দলের করার কথা ভাবছে, সেই পরিকল্পনারও সমালোচনা করেন তিনি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর