ক্যানসারের যন্ত্রণা কীভাবে কাটিয়েছিলেন, মুখ খুললেন সঞ্জয়

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১১:৪৪ এএম

দীর্ঘদিন ক্যানসারের স্টেজ ফোরে ভুগেছেন সঞ্জয় দত্ত। যে দুর্বিষহ পরিস্থিতি তিনি পার করেছেন, তারপর থেকে বরাবরই নিজেকে একজন ক্যানসারযোদ্ধা বলে থাকেন এই অভিনেতা। সম্প্রতি এক আলোচনায় ফুসফুস ক্যানসার নিয়ে মুখ খুলেছেন তিনি। জানালেন কীভাবে সেই সময়ের যন্ত্রণা কাটিয়ে উঠেছিলেন?

সঞ্জয় বলেন, ‘আপনাকে একজন যোদ্ধা হতে হবে। হাল ছেড়ে দিলে চলবে না, তবে এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’ 

তাঁর মতে, জীবনে যে সমস্যাই আসুক না কেন এবং যা-ই ঘটুক না কেন, তা থেকে না পালিয়ে বরং মোকাবিলা করা উচিত।

এর আগেও বহুবার ক্যানসার নিয়ে কথা বলেছেন সঞ্জয়। নিজের অভিজ্ঞতার মাধ্যমে ক্যানসার আক্রান্তদের অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন।

ফুসফুসের ফোর্থ স্টেজ ক্যানসার থেকে কীভাবে বেঁচে ফিরলেন ‘মুন্না ভাই এমবিবিএস’খ্যাত এই অভিনেতা? তিনি জানান, ক্যানসারকে অনেকটা ভাইরাল ফ্লুর মতোই বিবেচনা করেছেন এবং লড়াই চালিয়ে গেছেন। অভিনেতা বলেন, ‘আমার কাছে এটা ছিল ভাইরাল ফ্লুর মতো।’ 

কেমোথেরাপির সময়ে চুল উঠে গিয়েছিল সঞ্জয়ের। সেই সময়টা সবচেয়ে কঠিন বলে মনে করেন তিনি। তবে যা-ই ঘটুক না কেন, সেই সমস্যার মোকাবিলা হাসিমুখে করতে হবে বলেই মনে করেন তিনি।

প্রসঙ্গত, ২০২০ সালের আগস্টে সঞ্জয় দত্তের ফুসফুস ক্যানসার ধরা পড়ে। সেই সময়ে তিনি ফুসফুসের স্টেজ ফোর ক্যানসারে ভুগেছেন। মুম্বাইয়েই ক্যানসারের চিকিৎসা করিয়েছেন। ২০২০ সালের অক্টোবরে তিনি ক্যানসারমুক্ত হন।

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‌‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে তাঁদের। এই ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও চরকির কোনো কনটেন্টে...
মার্কিন অভিনেতা ও ব্রডওয়ে তারকা জশ গ্রিসেটি আর নেই। পরিবার জানিয়েছে, গত ১০ জুলাই ৪৪ বছর বয়সে তিনি আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর খবর প্রকাশের পর হলিউড ও থিয়েটার অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।...
নরসিংদীর মাধবদী পৌরসভা থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৫টি সরকারি গাড়ি উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে সম্প্রতি ২টি ডাম্প ট্রাক ও একটি পে-লোডার উদ্ধার হলেও এখনো পাওয়া যায়নি ৩টি গাড়ি। এ ঘটনায়...
বিশ্বকাপ ফাইনাল সামনে রেখে অনুশীলন করেছে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্রামে ছিলেন মেসি, আল্ভারেজের মতো তারকা। অন্যদিকে, হালকা চোটে পড়েছেন ইয়ামাল। তবে অনুশীলন করেছেন স্প্যানিশ ওয়ান্ডার কিড। রোববার রাতে...
ফাইনালে ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তাঁরই স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানের আধহাম মাখাদমেহ, আর রিজার্ভ সহকারী রেফারি থাকবেন কাতারের...
চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। দরকারে ফ্রান্স থেকে এয়ারবাসও কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ক্ষমতা বা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর