চীনে বক্স অফিস আয় ছাড়িয়েছে ১১০ কোটি ইউয়ান

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০২:২৭ পিএম

চীনের জাতীয় দিবসের ছুটিতে বক্স অফিসের আয় ১১০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। শনিবার (৪ অক্টোবর) অনলাইন প্ল্যাটফর্মগুলো এই তথ্য জানায়। 

গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া আট দিনের ছুটিতে চীনজুড়ে সিনেমা দেখার ধুম পড়ে। চীনের সিনেমা শিল্পের জন্যও এটি দারুণ রমরমা মৌসুম।

এই বছরের জাতীয় দিবসের বক্স অফিস তালিকায় শীর্ষে রয়েছে যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘দ্য ভলান্টিয়ারস: পিস এট লাস্ট’। পরিচালক ছেন খাইখ্য পরিচালিত ‘দ্য ভলান্টিয়ারস’ ট্রিলজির শেষ কিস্তি এটি। ছবিটি কোরীয় যুদ্ধে চীনের অংশগ্রহণের সময় যুদ্ধক্ষেত্রের লড়াই ও কূটনৈতিক টানাপোড়েনের গল্প তুলে ধরেছে। 

দ্বিতীয় স্থানে রয়েছে ‘ইভিল আনবাউন্ড’, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানের জীবাণু যুদ্ধ ইউনিট ৭৩১-এর নৃশংসতা নিয়ে নির্মিত। ছবিতে একদল নিরপরাধ বন্দির করুণ পরিণতি দেখানো হয়েছে, যারা বরফে জমে যাওয়া, বিষাক্ত গ্যাস ও অঙ্গচ্ছেদ পরীক্ষার মতো ভয়াবহ নির্যাতনের শিকার হয়। 

সূত্র: সিএমজি

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর