সালমান শাহের মৃত্যু এবং ভক্তের হাতের তিনটি চিরকুট

 

৫ সেপ্টেম্বর, ১৯৯৬ সাল! ঘটে যায় বাংলা চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় অঘটন। মাত্র ২৪ বছর বয়সে মারা যান চিত্রনায়ক সালমান শাহ। এই নক্ষত্রের চলে যাওয়ার পর  ভক্তদের হাতের তিনটি চিরকুটের কথা আসে গণমাধ্যমে। সেই তথ্য নিয়েই এ আয়োজন—

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৯ এএম


আত্মহত্যা: 
একটি চিরকুট ও ছবি হাতে নিয়ে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে সালমানভক্ত নবম শ্রেণির ছাত্রী লিপি সাহা (১৫)। সে চিরকুটে লেখা ছিল—‘আমি আর বাঁচতে চাই না। সালমান শাহ যেভাবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমিও সেভাবে বিদায় নিলাম’। 
এমন ঘটনা জনমনে ব্যাপক প্রভাব ফেলে। শুধু আত্মহত্যাই নয়,অসুস্থ হয়ে যাওয়ার বেশ কিছু সংবাদ পরবর্তী সময়ে পাওয়া গিয়েছিল। 


ভক্তের কাছে সালমানের চিঠি:
এখন অনেক ভক্ত আকাশের ঠিকানায় চিঠি লেখেন, সালমান শাহের উদ্দেশে। সালমানও তার ভক্তকে চিঠি লিখতেন। ২৮ বছর আগে চিঠি লিখেছিলেন এক ভক্তকে। যে পাতাটি এখনও আঁকড়ে ধরে আছেন জেসমিন ইপেন নামের ভক্ত। তার বাড়ি গাইবান্ধা।
সালমান শাহ্ স্মৃতি সংসদ নামের ওই ফেসবুক পেজটিতে গত বছর প্রকাশও পায়। এ চিঠির সত্যতা আছে বলে দাবি করেন পেজটির অ্যাডমিন মাসুদ রানা নকীব।

ভক্তকে লেখা সালমানের চিরকুট ও চিঠি। ছবি: শাহ্ স্মৃতি সংসদের সৌজন্যে ভক্তের চিঠির উত্তরে সালমান শাহ্ নোটপ্যাডের একটি পাতা ও দুটি ছোট চিরকুটে উত্তর দেন। এতে তিনি লিখেছেন—স্নেহের ইথেন, আমার অনেক ভালোবাসা ও স্নেহশীষ নিও। তোমার চিঠি অনেক আগেই পেয়েছি। কিন্তু অসম্ভব ব্যস্ততার কারণে উত্তর দিতে সামান্য দেরি হয়েছে বলে আমি দুঃখিত। মাসুম ভাইয়ের কাছে তোমার কথা অনেক শুনেছি। তোমার মতো একজন ভক্ত আমার আছে জেনে সত্যি খুব আনন্দ পাই। এবং মনে মনে খুব গর্বও বোধ করি। তোমাদের মতো অসংখ্য ভক্তদের ভালোবাসাই আমার কাজের প্রেরণা। তোমাদের এই ভালোবাসা আমৃত্যু আমার সঙ্গে থাকে। এই দোয়াই বিধাতার কাছে করি।’

বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
ঢালিউডের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ও অভিনেত্রী শাবনূরের জুটি নব্বইয়ের দশকে দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পর্দায় তাঁদের রসায়ন ঘিরে তখন থেকেই নানা আলোচনা ও গুঞ্জন ছিল। তাঁদের সম্পর্ক নিয়ে...
ফের নতুন করে আলোচনায় সালমান শাহ হত্যা মামলা। সম্প্রতি এই মামলার এজাহারভুক্ত আসামি খলনায়ক আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, সালামানের স্ত্রী সামিরা হক ও শিল্পপতি আজিজ...
দীর্ঘ তিন দশক পেরিয়ে গেলেও ভক্তদের কাছে নায়ক সালমান শাহর মৃত্যু আজও এক রহস্য। সম্প্রতি এই ক্ষণজন্মা নায়কের হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন এজাহারভুক্ত ৪ নম্বর আসামি খলনায়ক আশরাফুল হক ডন। রোববার (৯...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর