‘দরদ’-এ চুক্তিবদ্ধ হননি শাকিব, কথা বলতে চান না মামুন

গত কয়েক মাস ধরেই ‘প্যান ইন্ডিয়ান সিনেমা’ নিয়ে চলছে ঢালিউডে হইচই। যেখানে বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে থাকবেন বলিউড নায়িকা, মালয়ালাম ভিলেন ও তামিল অ্যাকশন ডিরেকটরসহ নানা রসদ।

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৩ পিএম

নির্মাণ করবেন বাংলাদেশি পরিচালক অনন্য মামুন। তিনি নিজেই এর উদ্যোক্তা। আর নায়িকা হিসেবে বলিউডের বেশ কয়েকজনের নাম শোনা গেলেও শেষ অবধি মামুন থিতু হয়েছেন জেরিন খানে। ছবিতে থাকবেন আমির খানের ভাই ফয়সাল খান। সিনেমার নাম ‘দরদ’!

গত জুলাইয়ে পরিচালক অনন্য মামুন ফেসবুকে এক ঘোষণা দেন। লেখেন, ‘শাকিব ভাই দেশে ফিরলেই তিনি আর আমাদের টিম অফিসিয়ালি সব আপনাদের জানাব। আজ মুম্বাই থেকে নায়িকা ও ভিলেনকে চুক্তিবদ্ধ করলাম। শুটিং শুরু ১০ সেপ্টেম্বর ২০২৩ ভারতের বেনারস থেকে।’

শাকিব খানও মাস খানেক হলো ফিরেছেন দেশে। আজ ১০ সেপ্টেম্বর পার হতে চললেও শুটিংয়ের নেই কোনো আলামত।

অনন্য মামুন। ছবি: ফেসবুক/মামুন

এদিকে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শুটিয়ের সম্ভাব্য দিনক্ষণ পার হয়ে গেলেও এখনো শাকিব চুক্তিপত্রে স্বাক্ষর করেননি। অন্যদিকে ছবিটির বলিউড প্রযোজকও একই অবস্থায় রয়েছেন। তৈরি হয়নি ছবির চুক্তিনামাও।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় অনন্য মামুনের সঙ্গে। তিনি শাকিব খানের চুক্তির বিষয়ে কিছু বলতে নারাজ। তবে প্রযোজকের ব্যাপারে কথা বললেন।

মামুন ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘‘মুম্বাইয়ে যিনি প্রযোজক আছেন, তার সঙ্গে কাগজপত্র এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে সংবাদ সম্মেলন করে জানাব। আপাতত ‘জওয়ান’ নিয়ে ব্যস্ত সময় পার করছি। তাই ছবির শুটিং নিয়ে কোনো আপডেট নেই।’’

তিনি জানান, সবকিছু সংবাদ সম্মেলনে করে জানাতে চান। ‘দরদ’ নিয়ে আপাতত কথা বাড়াতে চান না মামুন।

গত ১০ আগস্ট আমেরিকা থেকে দেশে ফেরেন শাকিব। তখন বিমানবন্দরে শাকিব ও তার সন্তান জয়কে নিয়ে আঁকা পেইন্ট নিয়ে হাজির হন অনন্য মামুন। সেসময়ই শাকিব নিজেও ‘দরদ’র বিষয়ে কথা বলেন। কিন্তু এরপর আর ছবির কাজ এগোয়নি। চুক্তিবদ্ধও হননি শাকিব। 

অন্যদিকে, একই মাসে মামুন জানান, ছবিতে যুক্ত হয়েছেন আমির খানের ছোট ভাই ফয়সাল খান। নায়িকা হিসেবে থাকছেন জেরিন খান। যার বলিউড অভিষেক হয়েছিল সালমান খানের 'বীর' চলচ্চিত্রের মাধ্যমে।
বাংলা ছাড়াও প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে ঈদ ছাড়াই হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ভাষায় মুক্তি দেওয়া হবে সিনেমাটি। এরপর নেই কোনো কাজের হদিস!

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই...
থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এর শেষ ধাপের শুটিং। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।  সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে...
সিনেপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক...
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
লোডিং...

এলাকার খবর