সুনেরাহর পর ‘জয় বাংলার ধ্বনি’ ছাড়লেন আসাদুজ্জামান নূর

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৬ পিএম

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায় মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। পরিচালনার দায়িত্বে খ.ম. খুরশীদ। সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের গল্প অবলম্বনে এ সিনেমার মুখ্য একটি চরিত্রে অভিনয়ের কথা ছিল গুণী অভিনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের। তবে শেষ পর্যন্ত তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর আগে এ সিনেমা ছেড়েছিলেন চুক্তিবদ্ধ হওয়া আরেক অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

‘বাকের ভাই’খ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূরের সরে দাঁড়ানোর বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন পরিচালক খ. ম. খুরশীদ। তিনি বললেন, ‘শিডিউল জটিলতার কারণে নূর ভাই সিনেমাটি করছেন না।’ শিডিউল জটিলতার কারণ উল্লেখ করে তিনি আরও বললেন, ‘‘অনেক দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছি আমি। কয়েকদিন আগে আমার লিভার অপারেশন হয়েছে। নানা জটিলতার কারণে এ সিনেমার শুটিং এখনও শুরু করতে পারিনি। ক’দিন আগে মন্ত্রণালয় থেকে সময় নিয়েছি। সুস্থ হওয়ার পর শুটিং শুরু করব।’’

আসাদুজ্জামান নূরের চরিত্রটিতে নতুন কাউকে নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে পরিচালক জানান, ওই চরিত্রে এখনও কাউকে নেওয়া হয়নি। এর আগে সিনেমাটি ছেড়ে দেওয়ার কারণ হিসেবে সুনেরাহ বলেছিলেন, ‘পরিচালকের সঙ্গে আমার চরিত্রের লাইনআপে পরিবর্তন আনার বিষয়ে কথা হয়। পরে যেটা পাঠিয়েছে সেটাও আমার পছন্দ হয়নি। সেটা নিয়েই কিছুটা গড়মিল অবস্থা তৈরি হয়েছে। পরিচালক একটু ভালোভাবে বললে হয়তো অভিনয় করা হতো। কিন্তু তিনি আমার সঙ্গে ভালো আচরণ করেননি। রূঢ় ভাষায় বলেছেন, আমাকে সিনেমাটি করতেই হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি এটি করবো না।’

সিনেমাটি ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আসাদুজ্জামান নূরও। জানালেন, স্ক্রিপ্ট ভালো না লাগায় সরে দাঁড়িয়েছেন তিনি। তার আগে অবশ্য নির্মাতাকে বারবার স্ক্রিপ্ট সংশোধন করতে বলেছিলেন, কিন্তু তা হয়নি। গুণী এই অভিনেতা বললেন, ‘কিছুতেই তাঁকে বোঝাতে পারছিলাম না। একপর্যায়ে বাধ্য হয়ে জানিয়ে দিলাম, সিনেমাটি আমি করতে পারব না।’

প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ও ‘জয় বাংলা’ স্লোগানের ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত হবে এ সিনেমা। গুঞ্জন রয়েছে, পরিচালক খুরশীদও পরিবর্তন হতে পারে! তবে এখন পর্যন্ত এ সিনেমায় অভিনয়শিল্পী হিসেবে রয়েছেন চিত্রনায়ক নিরব, কাজী হায়াত, নাদের চৌধুরী, ড্যানি সিডাক, রফিকুল্লাহ সেলিমসহ অনেকে।

রেকর্ড সৃষ্টিকারী পারিবারিক সিরিজ ‘এটা আমাদেরই গল্প’র দর্শকদের মন-জয়ের যাত্রা থামছে ৫২তম পর্বে। আগামী ৮ মে বিকেল ৩টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে শেষ পর্বটি। তবে সাধারণভাবে নয়,...
ঢাকাই সিনেমার আলোচনার কেন্দ্রে শরিফুল রাজ; এলো আবার এক্সক্লুসিভও। সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন আর সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া পুরনো ভিডিও নিয়ে এতদিন পর মুখ খুললেন এই তারকা। সম্প্রতি এক...
হিমালয়ের কোলে, তুষারে মোড়া এক স্বপ্নের শহর—নেপালের মুস্তাং জেলার জমসম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৬০ মিটার উঁচু এই শহর বহুদিন ধরেই বলিউড নির্মাতাদের প্রিয় শুটিং গন্তব্য। এবার সেই ছবির...
হুট করেই চোখে পড়ছে অদ্ভুত এক পরিবর্তন। বাংলাদেশের একাধিক জনপ্রিয় তারকার ভেরিফায়েড ফেসবুক পেজে নেই কোনো প্রোফাইল পিকচার। এক–দুজন নয়, তালিকাটা বেশ লম্বা। জয়া আহসান, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল,...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর