সব মিলিয়ে অন্যরকম একটা সময় পার করছি: পরী মণি

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৫:০৫ পিএম

পরী মণি। ছবি: পরী/ফেসবুক

দুই বছরের বিরতি; এরপর আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী পরী মণি। তবে দিন কয়েক বাদেই বন্ধ করতে হয়েছে কাজ। কারণ জ্বর নিয়ে ভর্তি হতে হয়েছে হাসপাতালে। 

গত চারদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন পরী। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো না। ঠান্ডা-জ্বর কমেনি, কমেছে প্রেসার। যে কারণে সবার কাছে দোয়া চেয়েছেন ‘বিশ্বসুন্দরী’খ্যাত এই অভিনেত্রী।

পরী মণি বললেন, ‘আজ চারদিন হলো হাসপাতালে ভর্তি। শরীরটা খুব একটা ভালো না। ঠাণ্ডা-জ্বর কমেনি, প্রেসারও কমে গেছে। তাছাড়া নানু ভাইও হাসপাতালে ভর্তি। সব মিলিয়ে অন্যরকম একটা সময় পার করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সৃষ্টিকর্তা যেন আমাদের সুস্থ করে দেন।’

পরী মণি শুটিংয়ে ফিরেছেন ‘ডোডোর গল্প’ নামের সরকারি অনুদানের সিনেমা দিয়ে। পরিচালনায় আছেন রেজা ঘটক। এতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরী মণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে দেখা যাবে সাইমন সাদিককে।

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
চার বছর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক অভিযানে বনানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। এলিট ফোর্স র‍্যাবের পক্ষ থেকে সেই সময় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...
বিশ্বকাপ ফুটবলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বাসে ভাসছেন শোবিজ তারকারা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে বেশ উন্মাদনায় রয়েছেন অনুরাগীরা।
জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই নতুন করে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর