ভিসা জটিলতায় শাকিব, আটকে আছে ‘দরদ’

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১০:১৮ এএম

গত ঈদুল আজহার পরপরই শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন নির্মাতা অনন্য মামুন। প্যান-ইন্ডিয়ান ঘরানার এই ছবিতে এরই মধ্যে নায়কের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের সোনাল চৌহানসহ আরও অনেকেই। কথা ছিল গত সেপ্টেম্বরেই ভারতের বেনারস থেকে সিনেমাটি শুটিং ফ্লোরে গড়াবে। কিন্তু তা হয়নি; এরপর শোনা গিয়েছিল গত ২০ অক্টোবর থেকে এটির শুটিং শুরু হবে। এমন নানা কথা শোনা গেলেও শেষ অবধি দৃশ্যধারণের কাজ তো দূরের কথা, এখনও বেনারস পৌঁছাতে পারেননি সিনেমাটির প্রধান চরিত্রের শাকিব খানসহ দেশের অন্য অভিনয়শিল্পীরা। তবে জানা গেছে, ভারতীয় অভিনয়শিল্পী ও শুটিং সংশ্লিষ্টরা প্রস্তুত আছেন। এমনকি ভারতের শুটিং স্পটে পৌঁছে গেছেন পরিচালক অনন্য মামুনও। ভিসা জটিলতার কারণে যাওয়া হয়ে ওঠেনি শুধু বাংলাদেশের শিল্পীদেরই।

গত ১৫ অক্টোবর ভারতের মুম্বাইয়ে যাওয়ার কথা ছিল শাকিব খানের। এরপরই তাঁর লুকসেট হওয়ার কথা ছিল। কিন্তু এসব তো দূরের কথা ভারতের ওয়ার্ক পারমিট ভিসা পাননি শাকিব খান। এ কারণেই এখনও ভারতেই যেতে পারছেন না এই নায়ক। কবে যাবেন সেটাও চূড়ান্ত নয়। সবকিছু নির্ভর করছে ভিসা পাওয়ার ওপর।

ছবিটির প্রযোজকদের একজন বাংলাদেশের কিবরিয়া ফিল্মসের স্বত্বাধিকারি গণমাধ্যমকে জানান, বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার ওপর নির্ভর করছে শাকিব খানের ভারত গমন। এরই মধ্যে শাকিবসহ সবার ওয়ার্ক পারমিট ভিসার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এখনও তা সুরাহা হয়নি। 

তবে আশার কথা হচ্ছে, দেশে মন্ত্রণালয়ের আবেদনের সঙ্গে ভারত সরকারের অনুমতিপত্র দিতে হয়। সেটি গত ২০ অক্টোবর এসেছে। শুক্র ও শনিবারের কারণে সেটি যথাসময়ে দেওয়া যায়নি। আজ রোববার তা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন খুব দ্রুতই ভিসার অনুমতি মিলবে।

তবে বিষয়টি নিয়ে ভারতে অবস্থান করা ‘দরদ’ ছবির পরিচালক অনন্য মামুনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। তবে সিনেমা সংশ্লিষ্ট একজন জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ অক্টোবর থেকে নতুন করে সিনেমাটির শুটিংয়ের পরিকল্পনা করছেন নির্মাতা। যদিও এর আগে ফেসবুকে ‘দরদ’ ঘিরে তিনি নানা রকম আওয়াজ দিলেও সেটার প্রতিফলন হয়নি। সবশেষ গত শুক্রবার সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করতে চেয়েও সেটা ছাড়েননি। কবে ছাড়বেন সেটাও অনিশ্চিত।

প্রসঙ্গত, দরদ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব ছাড়াও অভিনয়ের কথা রয়েছে শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবর। নির্মিত হবে চারটি ভাষায়—বাংলা, হিন্দি, তামিল ও মালয়ালম।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর